একজন জীবিত কিংবা মৃত ব্যক্তির স্বরণে সড়ক-ষ্টেডিয়াম-ফ্লাইওভারসহ বিভিন্ন নামকরণ হয়ে থাকে। কিন্তু মলমুত্রবাহী পয়ঃনিস্কাসনের ‘ড্রেন’ও মৃত ব্যক্তির নামকরণে হয়ে থাকে তা মনে হয়ে বাংলার জমিনে এটাই প্রথম চিত্র। ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ সাইফউল্লাহ বাদলের বড় সন্তান প্রয়াত মোঃ মোসাব্বির আলম নয়নের নামে ড্রেনের নামকরণ করে কতটুকু সম্মান করলেন প্যানেল চেয়ারম্যান আলহাজ মোঃ আইউব আলী তা জানতে উগ্রীব কাশিপুরের সাধারন মানুষ। উত্তর নরসিংপুর ওয়ারিদ টাওয়ার সংলগ্ন এলাকায় প্রয়াত নয়নের নামে ড্রেন নামকরণে এমন ঘৃনিত কাজটি করেন প্যানেল চেয়ারম্যান আইউব আলী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ২০২৩ সালে উত্তর নরসিংপুর ওয়ারিদ টাওয়ার সংলগ্ন এলাকায় প্রায় ৩০০ ফিট ড্রেনের কাজ সম্পন্ন করেন ইউনিয়ন পরিষদ। যা দিয়ে প্রতিটি বাসাবাড়ির ব্যবহৃত ময়লা পানি এবং মলমুত্রগুলো অন্যত্র সরানো হবে। যার ফলে এলাকার ড্রেনের ব্যবস্থার উন্নতির পাশাপাশি সাধারণ মানুষেরও অনেকটা সুবিধা হবে। আর সেটা চেয়ারম্যানের প্রয়াত পুত্র মোসাব্বির আলম নয়নকে স্বরনীয় করে রাখতেই নাকি এ ড্রেনের নামকরণ করা হয়েছে। কিন্তু কিভাবে সম্ভব হয় যে একজন মানুষের নামে ড্রেনের নামকরণ করাটা।
আবদুল আউয়াল নামে স্থানীয় একব্যক্তি বলেন, চেয়ারম্যান সাহেবের বড় ছেলে প্রয়াত মোসাব্বির আলম নয়ন ছিলো অত্যন্ত ভালো মনের মানুষ। সকলের সাথে সে হাসিমুখে কথা বলতো। যদিও ওর মাথায় একটু সমস্যা ছিলো। তারপরও কিভাবে একটি মানুষের নামে ড্রেন করা হয় তা কারোর বোধগম্য হচ্ছেনা। তিনি আরও বলেন, উক্ত এলাকার যেকোন একটি রাস্তা ওর নামে করা হতো।
৩নং ওয়ার্ড যুবলীগ নেতা জানে আলম বাদশার কাছে জানতে চাইলে তিনি বলেন, রাস্তা ও ড্রেনের নামেই নাম করন করা। কিন্তু সেখানে তো রাস্তা শব্দটি উল্লেখ করা নেই শুধুমাত্র ড্রেন শব্দটি রয়েছে। এমন প্রশ্নের কোন সদুত্তর তিনি দিতে পারেনি।
আপনার মন্তব্য প্রদান করুন...