চেয়ারম্যান হতে চান মেম্বার মামুন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
চেয়ারম্যান হতে চান মেম্বার মামুন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

চেয়ারম্যান হতে চান মেম্বার মামুন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
চেয়ারম্যান হতে চান মেম্বার মামুন

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগ নেতাকর্মীরা মামলা হামলা থেকে বাঁচতে অনেকেই পালিয়ে বা আত্মগোপনে চলে যায়। সেই সুবাদে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের পদ স্থগিত করে অন্তর্বর্তীকালীন সরকার।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যেসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনুপস্থিত সেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তারই ধারাবাহিকতায় সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকারের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করছেন জাপা এমপি লিয়াকত হোসেন খোকার আর্শীবাদপুষ্ট ও আওয়ামী লীগের এমপি কায়সার হাসনাতের ঘনিষ্ঠভাজন মেম্বার আব্দুল্লাহ আল মামুন।

জানা গেছে, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার আব্দুল্লাহ আল মামুন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি লিয়াকত হোসেন খোকার আর্শীবাদপুষ্ট হয়ে সদস্য পদ নেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির। সেই সাথে এমপি খোকার পরাজয়ের পরে সোনারগাঁয়ের রাজনীতিতে দৃশ্যপট ও পরিবর্তন হতে থাকে।

আব্দুল্লাহ আল কায়সার হাসনাত এমপি হওয়ার পরে কায়সার হাসনাত এর হাতে নৌকার ক্রেস্ট তুলে দিয়ে হয়ে যান কায়সার হাসনাত এর ঘনিষ্ঠ। বিগত সময়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামিম ওসমান ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এর নাম ভাঙিয়ে এলাকায় জমি দখলের অভিযোগ উঠে তার বিরুদ্ধে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সোনারগাঁয়ে আওয়ামীলীগের যে কয়েকটি গ্রুপ মাঠে ছাত্রদের দমনে সক্রিয় ভুমিকা ও তাদের অর্থের যোগানদাতা ছিলেন এই মামুন মেম্বার। তার দেয়া অর্থ ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের দমনে ব্যবহার করে আওয়ামীলীগ। যার ফলে ৩টি হত্যা মামলার আসামী হয় এই মামুন মেম্বার। এর আগে এলাকায় প্রভাব বিস্তার করে সে ও তার বাহিনী ভূমিদস্যুতা করত। প্রথম বারের মত মেম্বার হয়েই হয়েছেন অঢেল সম্পদের মালিক।

মামুন মেম্বার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবে একথা জানাজানি হলে ছাত্র-জনতার মাঝে চড়ম ক্ষোভের সৃষ্টি হয়। তারা জানান বৈদ্যেরবাজার ইউনিয়নে কেউ যদি মামুন মেম্বার কে পুনর্বাসিত করে তাহলে তা হবে ছাত্রজনতার রক্তের সাথে বেইমানি করা। মামুন মেম্বার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলে আবারও রাজপথ দখল নিয়ে আন্দোলনে নামবে বলে হুশিয়ারি দেয় তারা।

এবিষয়ে নাম প্রকাশ না করার শর্তে একাধিক সূত্র জান গেছে, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকারের সাথে বিরোধ এর জের ধরে পরিষদের মেম্বারদের নিয়ে আগে থেকেই একটা সি-িকেট গড়ে তোলে মামুন মেম্বার। এখন চেয়ারম্যান আল আমিন সরকারের অনুপস্থিতিতে সেই সুযোগ কাজে লাগাতে মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে মামুন মেম্বার।

নাম প্রকাশ না করার শর্তে একজন মেম্বার এ প্রতিবেদককে জানান, বিএনপির কিছু নেতা মামুন মেম্বার এর সহযোগী হয়ে কাজ করছে। তারা মামুন মেম্বারকে যে কোন কিছুর বিনিময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানাবে বলে আশ্বাস দেন। এর আগে এ দায়িত্ব পালন করেছে নবী হোসেন মেম্বার। তার নামে মামলা থাকায় সে চেয়ারম্যান হতে পারছে না। কিন্তু মামুন মেম্বার ৩ টি হত্যা মামলাসহ বিভিন্ন মামলার আসামী হওয়ার পড়ও কিভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবেন।

এবিষয়ে জানতে চাইলে বৈদ্যেরবাজার ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার আব্দুল্লাহ আল মামুন কে একাধিকবার তার ব্যবহৃত মুঠোফোন নাম্বারে কল দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।

বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম সরকার বলেন এই বিষয়টি আপনার মাধ্যমে আমার দৃষ্টিতে এসেছে। বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির কেউ যদি এখানে জড়িত থাকে তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো।

এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, স্থানীয় বিএনপি নেতা কর্মীদের সঙ্গে আলোচনা করেই ইউএনও’র কাছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য নাম প্রস্তাব করেছি। তাছাড়া এই সকল ইউনিয়নে চেয়ারম্যান করার মতো বিএনপিতে আগ্রহী কাউকে পাওয়া যায়নি। যাদেরকে যোগ্য পাওয়া গেছে এবং সবাই যার ব্যাপারে সম্মতি দিয়েছে তার নামই প্রস্তাব করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..