ছাত্র-জনতার হাতে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ছাত্র-জনতার হাতে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

ছাত্র-জনতার হাতে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
ছাত্র-জনতার হাতে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ট্রাফিকিংয়ের দায়িত্বে থাকা শিক্ষার্থী, আনসার সদস্য ও উপস্থিত জনতা।

বুধবার (১৪ আগষ্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ের ঢাকাগামী লেনের সড়ক ও জনপথ অধিদপ্তরের সামনে থেকে কুমিল্লা হতে ছেড়ে আসা ঢাকাগামী তিশা পরিবহনে (ঢাকা-মেট্টো-ব ১৪-৩৮২৬) তল্লাশীকালে ওই গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- মোঃ সোহেল রানা ও দিল মোহাম্মদ। তারা কুমিল্লা জেলার বাসিন্দা বলে জানা গেছে।

রাস্তার শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত শিক্ষার্থী সানী আলম জানায়, সকাল থেকেই রাস্তায় চলাচলকারী সকল পরিবহন আমরা তল্লাশী করছিলাম। দুপুর ২টার দিকে কুমিল্লা হতে ছেড়ে আসা ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাসে তল্লাশী করে ওই গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে খবর দিয়েছি। তারা আসলে মাদক ব্যবসায়ীদেরকে তাদের হাতে তুলে দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..