ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী আহত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী আহত
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী আহত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী আহত

নারায়ণগঞ্জের দেওভোগে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন সীমান্ত (২০) নামে এক কলেজ শিক্ষার্থী। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর ছয়টার দিকে দেওভোগের মিন্নত আলী মাজারের সামনে এ ঘটনা ঘটে।

আহত সীমান্ত নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পাক্কা রোড এলাকার বাসিন্দা হাজী আলমের ছেলে। তিনি রাজধানীর একটি বেসরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

সীমান্তর বাবা হাজী আলম জানান, ভোরে কলেজে যাওয়ার পথে ছিনতাইকারীরা তার পথরোধ করে ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তারা সীমান্তকে মাথা, পেট ও পায়ে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাজী আলম বলেন, “আমরা এ ঘটনায় থানার ওসির সঙ্গে যোগাযোগ করেছি এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।”

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের গ্রেপ্তারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..