ছিনতাইকারী আখ্যা দিয়ে পুলিশ সদস্যকে গণপিটুনি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ছিনতাইকারী আখ্যা দিয়ে পুলিশ সদস্যকে গণপিটুনি
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

ছিনতাইকারী আখ্যা দিয়ে পুলিশ সদস্যকে গণপিটুনি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
ছিনতাইকারী আখ্যা দিয়ে পুলিশ সদস্যকে গণপিটুনি
বামে আহত পুলিশ সদস্য আবু নূর শফিউজ্জামান (৫৫), ও ডানে অপর আহত মোঃ রাজু (৪৫)।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোবাইল ছিনতাইকারী আখ্যা দিয়ে এজজন পুলিশ সদস্যসহ ২ জনকে আটক করে গণপিটুনি দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে শিক্ষার্থীরা। রোববার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে সানারপাড় বাসস্ট্যা- এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি তদন্ত আবু সাঈদ পিয়াল।

আটকরা হলো- দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলর বড় হাসেমপুর গ্রামের মৃত শরাফত আলির ছেলে পুলিশ কনস্টেবল আবু নূর শফিউজ্জামান (৫৫) ও বরিশাল জেলার মুলাদি থানার নাজিরপুর গ্রামের নেছার উদ্দিনের ছেলে মো. রাজু (৪৫)। তিনি ঢাকার রামপুরা এলাকার বাসিন্দা।

পুলিশ কনস্টেবল আবু নূর শফিউজ্জামান বলেন, আমি ঢাকার কলাবাগান থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলাম। কয়েকদিন আগে আমাকে থানা থেকে পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে। এখনো কোন থানায় পোষ্টিং করা হয়নি। আমি আমার বন্ধু রাজুকে সঙ্গে নিয়ে সিদ্ধিরগঞ্জে এক আত্মীয়র বাসায় বেড়াতে আসি।

সকালে দুজন ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে সানারপাড় বাসস্ট্যাণ্ড গেলে একজন ছিনতাইকারী আমার মেবাইল ফোন ছিনিয়ে নেয়। তখন আমি তাকে ধরে ফেলি।

এসময় আরো ২-৩ জন এসে ছিনতাইকারীর পক্ষ নিয়ে আমার সঙ্গে তর্ককিতর্ক শুরু করে। আমি নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিলে তারা উল্টো আমাকে ছিনতাইকারী বলে ডাক চিৎকার শুরু করে। তখন কিছু শিক্ষার্থী এসে কোন কিছু জিজ্ঞাস না করেই আমি ও আমার বন্ধকে মারধর করতে থাকে। তারা আমার কোন কথাই শুনেনি। তারা আমাকে ভুয়া পুলিশ ভেবেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি তদন্ত আবু সাঈদ পিয়াল বলেন, শিক্ষার্থীরা ২ জনকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। তাদের একজন নিজেকে পুলিশ সদস্য দাবি করছেন। তার দাবি ও কি ঘটনা ঘটেছে তা যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..