জনগণকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ নেই : ডিসি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
জনগণকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ নেই : ডিসি
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

জনগণকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ নেই : ডিসি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
জনগণকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ নেই : ডিসি

নারায়ণগঞ্জে দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি ও বাজার সিন্ডিকেট প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যাবলী বিষয়ে অবহিতকরণ শীর্ষক মতবিনিময় সভা। মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও প্রতিযোগিতা কমিশনের যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য ড. মো. আখতারুজ্জামান তালুকদার বলেন, আমাদের দায়িত্ব হলো বাজারে ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করা। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে নিজেদের স্বার্থে জনগণের ক্ষতি করতে না পারে, সে জন্যই প্রতিযোগিতা কমিশন কাজ করছে। সৎ ব্যবসায়ীদের আমরা সবসময় সহযোগিতা করব, তবে যারা ভোক্তাদের ক্ষতি করে অবৈধভাবে মুনাফা করতে চায়, তাদের ছাড় দেওয়া হবে না।

ড. আখতারুজ্জামান আরও বলেন, আমরা দেশের বিভিন্ন স্থানে বাজার পর্যবেক্ষণ করছি, অভিযোগ পেলে তদন্তও করছি। ব্যবসায়ীদের ভয় পাওয়ার কিছু নেই, কারণ বেশিরভাগ ব্যবসায়ীই সৎভাবে ব্যবসা পরিচালনা করেন। কেবল যারা সিন্ডিকেট তৈরি করে অন্যায়ভাবে দাম বাড়ায়, তারাই আইনের আওতায় আসবে।

তিনি উল্লেখ করেন, একটি টেকসই ও প্রতিযোগিতামূলক বাজারব্যবস্থা গড়ে তুলতে হলে প্রশাসন, ব্যবসায়ী ও ভোক্তা তিন পক্ষকেই দায়িত্বশীল হতে হবে। কেউ বাজার নিয়ন্ত্রণ করবে, আর জনগণ কষ্ট পাবে এমন ব্যবস্থা চলতে দেওয়া হবে না।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে বাজার ব্যবস্থায় স্বচ্ছতা অপরিহার্য। সিন্ডিকেট ও কৃত্রিম সংকট তৈরি করে জনগণকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ নেই।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..