জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও!
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও!
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ কাশিপুর দেওয়ানবাড়িতে খাস জমি দখল করে দোকান নির্মাণ নারায়ণগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত ফতুল্লায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক আটক একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন

জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও!

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও!

ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের বৃহত্তর বিসিক শিল্পনগরী-সংলগ্ন জনবহুল এলাকা মুসলিমনগর, শাসনগাঁও, নবীনগর ও নয়া বাজার দীর্ঘদিন ধরে ভয়াবহ জলাবদ্ধতার সমস্যায় জর্জরিত। শুধু বর্ষা মৌসুমেই নয়, বছরের প্রায় সব সময়ই এসব এলাকায় জলাবদ্ধতা স্থায়ী রূপ নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও কর্মজীবী মানুষ।

দেশের বিভিন্ন জেলা থেকে জীবিকার সন্ধানে আসা অসংখ্য শ্রমজীবী মানুষ এসব এলাকায় বসবাস করেন। তারা প্রতিদিন বিসিক শিল্পনগরীসহ আশপাশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে যাতায়াত করেন। কিন্তু সামান্য বৃষ্টি হলেই মুসলিমনগর এতিমখানা-নয়া বাজার হয়ে বিসিকগামী সড়কে পানি জমে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে কর্মস্থলে যাতায়াত চরম ভোগান্তিতে পরিণত হয়।

এ দুর্ভোগ শুধু কর্মজীবী মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়। স্থানীয় ব্যবসায়ী, মসজিদে নামাজ আদায় করতে যাওয়া মুসল্লি, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় বাড়ির মালিকরা জানান, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে অনেক ভাড়াটিয়া অন্যত্র চলে যাচ্ছেন। ফলে তাদের বহু ভাড়া বাসা দীর্ঘদিন ধরে খালি পড়ে রয়েছে, যা আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃষ্টির পানির পাশাপাশি বসতবাড়িতে ব্যবহৃত পানি ও ড্রেনের ময়লা-আবর্জনাযুক্ত দূষিত পানি একত্রিত হয়ে পুরো এলাকায় ছড়িয়ে পড়ছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি রোগজীবাণুর বিস্তার ঘটছে।

দূষিত পানির মধ্যে নিয়মিত চলাচলের কারণে অনেকের শরীরে ঘা, পাঁচড়া ও বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা দিচ্ছে বলেও জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় এক মুরব্বি বলেন, এনায়েতনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ ঐতিহাসিক কাইলানী খালের দখল হয়ে যাওয়া। তার অভিযোগ, বিসিক শিল্পনগরীর প্রভাবশালী কিছু শিল্পপ্রতিষ্ঠানের মালিক ও ভূমিদস্যুদের আগ্রাসনে খালটির পরিধি দিন দিন সংকুচিত হচ্ছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে খালটির প্রয়োজনীয় খনন ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে পানি স্বাভাবিকভাবে নিষ্কাশন হতে পারছে না। ফলে সামান্য বৃষ্টিতেই বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

এ অবস্থায় এলাকাবাসী নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এবং সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের কাছে ঐতিহাসিক কাইলানী খাল দখলমুক্ত করা, প্রয়োজনীয় খনন ও পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..