জলাবদ্ধতা নিরসনে ফতুল্লায় এলাকাবাসীর মানববন্ধন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
জলাবদ্ধতা নিরসনে ফতুল্লায় এলাকাবাসীর মানববন্ধন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

জলাবদ্ধতা নিরসনে ফতুল্লায় এলাকাবাসীর মানববন্ধন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
জলাবদ্ধতা নিরসনে ফতুল্লায় এলাকাবাসীর মানববন্ধন

ফতুল্লা এনায়েতনগর ইউনিয়নের মুসলিমনগর পূর্ব পাড়া ও মধ্যে পাড়া এলাকার জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (৯ ফেব্রুয়ারী) বিকালে ফতুল্লা এনায়েতনগর ইউনিয়নের মুসলিম নগর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, মুসলিম নগর পূর্বপাড়া বাসিন্দা এডভোকেট ওয়ালি উল্লাহ রাসেল, মো জামাল মাদবর, আওলাদ মাদবর, মধ্যপাড়ার মো: আনোয়ার মাদবর,মো আজহার, এছাড়া আরো উপস্থিত ছিলেন, হাজী মো আলী আকবর, আবদুল্লাহ, মো: মিলন, আক্তার, মান্না, আল আমিন, হাজী মো: আলী নেওয়াজ,মো সুলতান,দৌলত মাদবর, ফয়সাল প্রমূখ।

মানবন্ধনে এলাকাবাসীরা বলেন, স্থানীয় জনপ্রতিনিধিগন দীর্ঘ এক যুগ ধরে এই জলাবদ্ধতা নিরসনের জন্য নানান প্রতিশ্রুতি দিলেও এর কোন কার্যকরী পদক্ষেপ এখনো নেওয়া হয়নি । বিসিক শিল্প নগরীর অধিকাংশ মানুষ এই এলাকায় বসবাস করে, প্রায় অর্ধ লক্ষ্যাদিক জন সাধারণ এই জলাবদ্ধতার দুর্ভোগ পোহাচ্ছে দীর্ঘদিন। এতে করে জনগণের সাধারণ জীবন যাপন দুর্বিষহ হয়ে পরেছে।

এলাকাবাসীরা আরও বলেন, অপরিকল্পিত নগরায়ন ও ভূমিদস্যুদের প্রভাবে মরাখাল ভরাট হওয়ায় এই জলাবদ্ধতার মূল কারন ও বটে। তবে সরকার চাইলে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে এই খাল পূর্ন উদ্ধার করে ও পরিকল্পিত ভাবে নগরায়ণের মাধ্যমে আমাদের এনায়েতনগর, মুসলিম নগর, পূর্ব পাড়া,মধ্যে পাড়া এলাকাবাসীর স্বস্তি ফিরিয়ে দিতে পারে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..