জাতীয় নাগরিক কমিটির ফতুল্লা থানার নারী সদস্য বহিষ্কার, পুলিশে সোপর্দ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
জাতীয় নাগরিক কমিটির ফতুল্লা থানার নারী সদস্য বহিষ্কার, পুলিশে সোপর্দ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা

জাতীয় নাগরিক কমিটির ফতুল্লা থানার নারী সদস্য বহিষ্কার, পুলিশে সোপর্দ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
জাতীয় নাগরিক কমিটির ফতুল্লা থানার নারী সদস্য বহিষ্কার, পুলিশে সোপর্দ

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের দায়ে জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ ফতুল্লা থানা শাখার সদস্য দিলশাদ আফরিনকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। অনৈতিকভাবে আর্থিক লেনদেনের অভিযোগে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার অভিযোগ উঠেছে।

দিলশাদ আফরিন জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত ফতুল্লা থানা কমিটির সদস্য পদে রয়েছেন।

জানা গেছে, গত ৮ এপ্রিল জাতীয় নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ জারি করা হয়। তবে বহিষ্কারের বিষয়টি ১০ এপ্রিল গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।

বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়,“এই পত্রের মাধ্যমে আপনাকে যাচ্ছে যে, জাতীয় নাগরিক কমিটি-এর নিয়ম ও নীতিমালা অনুযায়ী আপনার সাম্প্রতিক কর্মকান্ড আমাদের সংগঠনের শৃঙ্খলা এবং আদর্শের পরিপন্থী বলে প্রতীয়মান হয়েছে।

সমস্ত অভিযোগের ভিত্তিতে এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে, আপনাকে আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন এর অনুরোধক্রমে জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জের দায়িত্বে থাকা জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম সদস্য সচিব ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘আফরিনকে বহিষ্কার করা হয়েছে।

জাতীয় নাগরিক কমিটির শহীদ আহত কল্যান সেলের কোনো দায়িত্বে ছিলেন না। তারপরেও তিনি ব্যক্তিগতভাবে শহীদ ও আহত পরিবারের আর্থিক বিষয়ের লেনদেনের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে।

পুলিশের কাছে সোপর্দ করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি বা আমাদের সংগঠনের কেউ তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেনি। তবে শুনেছি, জুলাই ফাউন্ডেশনের লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

একাধিক সূত্রে জানা গেছে, দিলশাদ আফরিনের প্রতারণার বিষয়টি অভ্যন্তরীণ তদন্তে প্রমাণ পেয়ে জুলাই ফাউন্ডেশনের লোকজন তাকে পুলিশে সোপর্দ করেছে। তিনি এখন রাজধানীর রমনা থানা পুলিশের হেফাজতে আছেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..