জাতীয় পার্টির সভাপতিকে হারিয়ে জয়ী আলমগীর
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
জাতীয় পার্টির সভাপতিকে হারিয়ে জয়ী আলমগীর
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

জাতীয় পার্টির সভাপতিকে হারিয়ে জয়ী আলমগীর

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
জাতীয় পার্টির সভাপতিকে হারিয়ে জয়ী আলমগীর

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীকে ১৭৬০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ আলমগীর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে উড়োজাহাজ প্রতীকে ১৭০০১ ভোট পেয়েছেন জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু।

বুধবার (৮ মে) রাতে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দ বেসরকারিভাবে ফল ঘোষণা করেন।

অপর দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলাম জুয়েল (টিউবওয়েল) ১৩৪২৮ ভোট ও মোশাঈদ রহমান মুকিত (তালা) প্রতীকে ৮৪০৬ ভোট পেয়েছেন।

প্রসঙ্গত, প্রথমধাপে অনুষ্ঠেয় নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৫৪টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৫৬৪ জন। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ১০ প্রতিদ্বন্দ্বীতা করছেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..