জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা গোলাম কাদির
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা গোলাম কাদির
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা গোলাম কাদির

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা গোলাম কাদির

কোটা সংস্কার আন্দোলনের নামে নাশকতার মামলায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ফতুল্লা থানার সহ-সভাপতি হা্জ্বী মোঃ গোলাম কাদিরের জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৬ আগস্ট) নারায়ণগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে এ জামিন আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

জামিনে মুক্তি পেয়ে কারাগারের সামনে সংক্ষিপ্ত এক বক্তব্যে ফতুল্লা থানা জাসাসের সহ-সভাপতি হাজ্বী মোঃ গোলাম কাদির বলেন, “আমাদের দেশটা দীর্ঘ সময় ধরে অরাজকতা ও জুলুমের মধ্য দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ গতকাল আমরা সবকিছু থেকে মুক্তি পেয়েছি তার জন্য মহান আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। আমাদের এই জুলুমের হাত থেকে রক্ষা করতে যে সমস্ত মানুষ নিহত হয়েছে তাদের অবদান আমরা কখনো ভুলব না। আল্লাহ যেন তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। পাশাপাশি দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আমার, আপনার সকলের। কোনো বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা সংঘাত চাইনা শান্তি চাই। সকলে মিলেমিশে একটি শান্তিপূর্ণ দেশ গড়তে চাই।”

এসময় কারাগারের সামনে বহুসংখ্যক নেতাকর্মী জাসাস ফতুল্লা থানার সহ-সভাপতি হাজ্বী মোঃ গোলাম কাদিরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..