জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রশিদ চেয়ারম্যানের গভীর শোক প্রকাশ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রশিদ চেয়ারম্যানের গভীর শোক প্রকাশ
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রশিদ চেয়ারম্যানের গভীর শোক প্রকাশ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩০ মে ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গভীর শোক প্রকাশ ও বিনম্র শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেছেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজ্বী আব্দুর রশিদ। বুধবার ২৯ মে বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ ও বিনম্র শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজ্বী আব্দুর রশিদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী। আজ থেকে ৩৮ বছর পূর্বে দেশী ও বিদেশী একটি মহলের ষড়যন্ত্র ও প্রতিহিংসার শিকার হয়ে তৎকালীন সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউসে শাহাদাত বরণ করেন বিংশ শতাব্দীর শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, সফল রাষ্ট্রনায়ক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান।

তিনি আরও বলেন, এটি বলার অপেক্ষা রাখে না যে, জিয়াউর রহমান আজ দৈহিকভাবে পৃথিবীতে নেই সত্য। কিন্তু তার দেশপ্রেম, জনকল্যাণকর রাজনীতি ও মানবপ্রেমের কারণেই জিয়াউর রহমান আজও অমর। ইতিহাসের পাতায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। একবিংশ শতাব্দীর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে একথা আজ স্বীকার করতেই হবে যে সভ্যতার ইতিহাসে যেসব মহান ব্যক্তিত্ব নিজেদের জীবন দেশ, জাতি ও কল্যাণের জন্য নিবেদন করে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও তাদেরই একজন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..