জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ড এবং এনায়েতনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) বাদ আছর এনায়েতনগর ইউনিয়নের গাবতলী এলাকার একটি স্থানীয় মাদরাসায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফতুল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিজান এবং সঞ্চালনা করেন ফতুল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস পারভেজ ডেনী।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর তাতীদলের সহ-সভাপতি মোঃ মাসুদ, ৬নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ রহিম, ৬নং ওয়ার্ড বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ রাশেদ বাবু, এনায়েতনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ মুকুল শেখ এবং এনায়েতনগর ইউনিয়ন তাতী দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ তাতা।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ, জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..