জুলুমের রাজনীতি পছন্দ করি না : বাবুল ওমর
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
জুলুমের রাজনীতি পছন্দ করি না : বাবুল ওমর
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

জুলুমের রাজনীতি পছন্দ করি না : বাবুল ওমর

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪
জুলুমের রাজনীতি পছন্দ করি না : বাবুল ওমর

সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর বাবু বলেছেন, যারা ঘরে ঘরে গিয়ে আক্রমণ করতে চায়, হামলা করতে চায়। তাদেরকে বলছি, আপনারা সাবধান হয়ে যান। ভোটারদেরকে ভোট দিতে দিন। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। কোনো জোর-জুলুম করার চেষ্টা করবেন না। আমি জুলুমের রাজনীতি পছন্দ করি না।

বৃহস্পতিবার (৯ মে) বিকেলে সাদিপুর ইউনিয়নের কাজহরদি গ্রামে এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভোট হচ্ছে আমানত। ভোটাররা যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন। আমাকেই যে ভোট দিতে হবে, এমন কোনো কথা না। আপনাদের হেফাজতে রাখার মালিক আল্লাহ। যদি মনে করেন আমি যোগ্য লোক, তাহলে আপনারা আমাকে ভোট দিবেন।

তিনি আরোও বলেন, আমার মনের আকাঙ্খা, আমি সোনারগাঁয়ের মানুষের জন্য কিছু করব। আমাদের এমপি কায়সার হাসনাত সাহেবের সাথে থেকে, আপনাদের জন্যে কাজ করব।

এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..