টানা বৃষ্টিতে নগরের পথে পথে জলাবদ্ধতা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
টানা বৃষ্টিতে নগরের পথে পথে জলাবদ্ধতা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

টানা বৃষ্টিতে নগরের পথে পথে জলাবদ্ধতা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
টানা বৃষ্টিতে নগরের পথে পথে জলাবদ্ধতা

আশ্বিনের মাঝামাঝি সময়ে এসে বেড়েছে বৃষ্টির দাপট। কখনো মুষলধারে আবার কখনো ঝিরিঝিরি করে গগণ চিরে ঝরছে বৃষ্টি। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকেই এমন অবস্থা থাকায় ভোগান্তিতে পড়েছেন নারায়ণগঞ্জ শহরাঞ্চলের অফিসগামী ছাড়াও জীবিকার তাগিদে গন্তব্যে ছুটে চলা মানুষ।

এদিন সকাল থেকেই কখনো ঝিরিঝিরি আবার কখনো মুষলধারে বৃষ্টিতে ইতোমধ্যেই শহরের বেশকিছু সড়ক ও এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টিভেজা সড়কগুলোতে কোথাও কোথাও যানবাহনের জটলাও দেখা গেছে। সবমিলিয়ে গত কয়েক দিনের বৃষ্টিতে তাপপ্রবাহের দাপট কমলেও যানজট আর জলাবদ্ধতায় ভোগান্তি বেড়েছে নারায়ণগঞ্জ শহরের পথে পথে।

বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত কখনো থেমে থেকে আবার কখনো মুষলধারে বৃষ্টি হয়েছে। তবে এর মধ্যেই শহরের সড়কগুলোয় বৃষ্টি উপেক্ষা করে কর্মস্থলে ছুটতে দেখা গেছে গন্তব্যে ছুটে চলা মানুষদের।

সরেজমিনে দেখা গেছে, নারায়ণগঞ্জ শহরের মুল সড়ক তথা বঙ্গবন্ধু সড়কের অনেকটা স্থান পানির নিচে। অন্যদিকে, শহর লাগোয়া গলাচিপা, আমলা পাড়া, কলেজরোড, জামতলা, মাসদাইরসহ বেশ কিছু এলাকার অনেকটা সড়কই পানির নিচে। পরিবহন না পেয়ে বেশিরভাগ মানুষ ওই ময়লা পানি মারিয়ে রওনা হচ্ছে নিজ নিজ গন্তব্যে।

এদিকে আজ দিনভর বৃষ্টিপাতের এমন দাপট থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..