টিটু-রিয়াদের নেতৃত্বে ফতুল্লা থানা বিএনপির বিজয় র‍্যালী
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
টিটু-রিয়াদের নেতৃত্বে ফতুল্লা থানা বিএনপির বিজয় র‍্যালী
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

টিটু-রিয়াদের নেতৃত্বে ফতুল্লা থানা বিএনপির বিজয় র‍্যালী

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
টিটু-রিয়াদের নেতৃত্বে ফতুল্লা থানা বিএনপির বিজয় র‍্যালী

মহান বিজয় দিবস উপলক্ষে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরীর নেতৃত্বে ফতুল্লা ডিআইটি মাঠ থেকে র‍্যালী শুরু হয়।

সকাল ১১ টায় বিজয় র‍্যালি বের হলেও ১০ টা থেকে ফতুল্লা থানার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা কর্মীরা ব্যানার ফেস্টুন, বাদ্যযন্ত্র নিয়ে ফতুল্লা ডি,আইটি মাঠে আসতে শুরু করে। সময় গড়ার সঙ্গে সঙ্গে নেতা কর্মীদের ভীড় বাড়তে থাকে। পরে ১১টার দিকে বিজয় র‍্যালিটি বের হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক দিয়ে পঞ্চবটি বাসস্ট্যান্ড গিয়ে শেষ হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, সহ-সভাপতি হাজী মোহাম্মদ শহিদুল্লাহ, নজরুল মাতবর, আনোয়ার হোসেন, হানিফ শেখ, বক্তবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সুমন আকবর, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহির চৌধুরী, আহ্বায়ক ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মুসলিম, ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, ফতুল্লা শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি বাবুল আহমেদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জুয়েল আরমান, ফতুল্লা থানা শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারী, ফতুল্লা থানা তাঁতি দলের সভাপতি ইউনুস মাস্টার, ফতুল্লা থানা শ্রমিক দলের সদস্য সচিব আলামিন, ফতুল্লা থানা জাসাসের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সজিব, ফতুল্লা থানা তাঁতি দলের সাধারণ সম্পাদক মীর ইমন, ফতুল্লা থানা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আনিস, সহ প্রচার সম্পাদক কামাল হোসেন, সহ প্রচার সম্পাদক মিলন ঢালী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম লিটন, যুবদল নেতা শরিফুল ইসলাম দিপু, এনায়েতনগর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ, ফতুল্লা ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফা অরুন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল, ফতুল্লা ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাসেল, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সেলিম, বিএনপি নেতা মিজান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তাইজুল ইসলাম আলামিন, মামুন হাসান, এসকে শাহীন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রুপম, হারুনুর রশিদ, এনায়েতনগর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক বাবুল মিয়া, ফতুলা ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক বাদল প্রধান, ফতুল্লা ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব আমির হোসেন, এনায়েত নগর ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব ইমাম হোসেন, কুতুবপুর ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল মান্নান, ফতুলা ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুম, ফতুল্লা ইউনিয়ন যুবদল নেতা মিশু, রাহাদ চৌধুরী, সৈকত, রিপন, রাজা ভাই আরিফ, জীবন, হৃদয়, থানা স্বেচ্ছাসেবক দল নেতা নাঈম, সোহাগ চৌধুরী, সেলিম, সুমন, ফতুল্লা ইউনিয়ন ছাত্রদল নেতা মেহেদী, তুষার, রুবেল, আলামিনসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..