ট্রাকের নিচে চাপা পড়ে ২ তরুণ মিস্ত্রির মৃত্যু
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ট্রাকের নিচে চাপা পড়ে ২ তরুণ মিস্ত্রির মৃত্যু
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

ট্রাকের নিচে চাপা পড়ে ২ তরুণ মিস্ত্রির মৃত্যু

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
ট্রাকের নিচে চাপা পড়ে ২ তরুণ মিস্ত্রির মৃত্যু

আড়াইহাজারে ট্রাক মেরামতের সময় নিচে চাপা পড়ে দুই তরুণ মিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঢাকা-সিলেট-মহাসড়কের পুরিন্দা এলাকায় এ ঘটনা বলে জানান ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক আলী আশরাফ।

নিহতরা হলেন- গাইবান্ধার সাদুল্লাহপুরের মফিজুলের ছেলে মোঃ ইউনুস (২৩) ও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দেলোয়ার হোসেনের ছেলে মোঃ ইয়াকুব (২০)।

পুলিশ পরিদর্শক আলী আশরাফ বলেন, মালবোঝাই একটি ট্রাক ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় বিকল হয়ে পড়লে চালক পাশের এলাকা থেকে তিনজন মিস্ত্রি ডেকে আনেন। সড়কের উপর ট্রাকের নিচে জগ সেট করে কাজ করছিলেন তারা। হঠাৎ জগটি সরে গিয়ে ট্রাকটি উল্টে গেলে নিচে চাপা পড়েন দু’জন। ঘটনাস্থলে মারা যান তারা৷ অন্যজন ভাগ্যক্রমে বেঁচে যান।

খবর পেয়ে ভুলতা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি সরিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে বলেও জানান।

সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এই ঘটনায় কোন মামলা হয়নি জানিয়ে আলী আশরাফ বলেন, নিহতদের পরিবারের দাবি অনুযায়ী লাশ দুটি বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..