‘ডাকাতির প্রস্ততিকালে’ জয় বাহিনীর প্রধানসহ গ্রেফতার ৫
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
‘ডাকাতির প্রস্ততিকালে’ জয় বাহিনীর প্রধানসহ গ্রেফতার ৫
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

‘ডাকাতির প্রস্ততিকালে’ জয় বাহিনীর প্রধানসহ গ্রেফতার ৫

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
‘ডাকাতির প্রস্ততিকালে’ জয় বাহিনীর প্রধানসহ গ্রেফতার ৫

ফতুল্লায় ‘ডাকাতির প্রস্ততিকালে’ জয় বাহিনীর প্রধান জয়সহ ‘ডাকাত দলের’ পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৯ জানুয়ারি) রাতে তাদেরকে ফতুল্লা রেল স্টেশন সংলগ্ন মোল্লা মার্কেটের পেছনের বালুর মাঠ থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে দেশীয় তৈরি তিনটি রামদা, একটি চাপাতি, একটি ছুরি, একটি চাকু ও একটি তালা কাটার প্লাস উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, ফতুল্লা থানার দাপা পাইলট স্কুল সংলগ্ন মৃত. আব্দুল জলিলের পুত্র জয় বাহিনীর প্রধান জয় (২১), একই থানার দাপা ইদ্রাকপুরস্থ পুরাতন ক্যালিক্স গলির আব্দুল হাইয়ের বাড়ীর ভাড়াটিয়া মো. আল আমিন (২২), একই এলাকার মৃত রুহুল আমিনের পুত্র সাব্বির (২৩), উকিল বাড়ী মোড়ের মৃত মাসুম আলীর পুত্র আল আমিন (২৪) ও মৃত ছামছুল হকের পুত্র সুমন (২৫)।

পুলিশ জানায়, জয় বাহিনীর প্রধান জয় সহ ৮-১০ জনের একটি ডাকাত দল দেশীয় তৈরি ধারালো অস্ত্র নিয়ে ডাকাতি করার জন্য ফতুল্লা রেল স্টেশন সংলগ্ন মোল্লা মার্কেটের পেছনের বালুর মাঠে অবস্থান করে ডাকতি করার প্রস্ততি গ্রহন করছিলো। এমন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক গিয়াসউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযা৷ন চালিয়ে ধারালো রামদা, চাপাতি, ছুরি, চাকু, তালা কাটার প্লাস সহ ডাকাত দলের জয়, আল আমিন (১), আল আমিন (২), সাব্বির ও সুমনকে গ্রেফতার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় এই বাহিনীর অপর সদস্যরা।

ফতুল্লা মডেল থানার ইনচার্জ নূরে আজম মিয়া জানায়, ডাকাতির প্রস্ততিকালে দেশীয় তৈরি ধারালো অস্ত্র সহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..