ডাকাতি করতে গিয়ে এলাকাবাসীর কাছে আটক সন্ত্রাসী সাল্লু
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ডাকাতি করতে গিয়ে এলাকাবাসীর কাছে আটক সন্ত্রাসী সাল্লু
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

ডাকাতি করতে গিয়ে এলাকাবাসীর কাছে আটক সন্ত্রাসী সাল্লু

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
ডাকাতি করতে গিয়ে এলাকাবাসীর কাছে আটক সন্ত্রাসী সাল্লু

নারায়ণগঞ্জ সদর উপজেলার গোপনগর ইউনিয়নের আউয়ালের গুদারাঘাট এলাকায় এক বাড়িতে দিনে দুপুরে প্রকাশ্যে দলবল নিয়ে ডাকাতি করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক হন কাশিপুরের আলোচিত সুরুজ মিয়া হত্যার প্রধান আসামী ও চিহ্নিত সন্ত্রাসী সাল্লু ওরফে ব্লেড সাল্লু। তার সাথে থাকা তার সহযোগীরা কোশলে পালিয়ে গেলেও তাকে ধরে এলাকাবাসী গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

খোঁজনিয়ে জানাযায়, মঙ্গলবার দুপুরে সদর উপজেলার গোপচরের আউয়ালের গুদারাঘাট এলাকায় সাল্লু ওরফে ব্লেড সাল্লু তার দলবল নিয়ে এক বাড়ীতে ডাকাতির উদ্দেশ্যে হামলা করে। তাৎক্ষনিক এই হামলার খবর পেয়ে আশ-পাশ থেকে এলাবাসী ছুটে এলে সাল্লু তার সহযোগীদের নিয়ে পালানোর চেষ্টাকালে এলাকাবাসীর কাছে আটক হন সাল্লু।

তবে, তার সহযোগীরা কোন এক ভাবে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে আসা উৎসুক এলাকাবাসী সাল্লুকে গণপিটুনি দিয়ে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

সূত্রমতে, সাল্লু ওরফে ব্লেড সাল্লু ফতুল্লার কাশিপুরের একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। সাল্লু ও তার বাহিনীর নামে হত্যা ও মাদক সহ ফতুল্লা থানায় রয়েছে একাধিক মামলা। বিভিন্ন সময় সাল্লু তার বাহিনী নিয়ে কাশিপুর সহ তার আশেপাশের এলাকায় নানা অপরাধ কর্মকান্ড চালিয়েছেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..