ডিআইটি ও জিমখানায় মাদকসহ অপরাধের নিয়ন্ত্রক তারা!
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ডিআইটি ও জিমখানায় মাদকসহ অপরাধের নিয়ন্ত্রক তারা!
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

ডিআইটি ও জিমখানায় মাদকসহ অপরাধের নিয়ন্ত্রক তারা!

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
ডিআইটি ও জিমখানায় মাদকসহ অপরাধের নিয়ন্ত্রক তারা!

শহরের ক্রাইমজোন হিসেবে পরিচিত জিমখানা মন্ডলপাড়া এলাকায় আবার মাদক কারবার ও ছিনতাইয়ের ভাগবাটোয়ারাসহ পুরানো হত্যাকান্ডের দ্বন্ধের জের ধরে নাসির নামের যুবক প্রতিপক্ষ সন্ত্রাসী ইমন চান ম্যাংগো ও আলমগংদের এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। যার ফলে কোনভাবেই আতংক কাটছেনা নিহতের পরিবারের।

ব্যাপক তথ্যানুসন্ধানে জানা যায় যে, নগরীর অন্যতম অপরাধ জগতের একটি স্থান হচ্ছে মন্ডলপাড়া জিমখানা বস্তি এলাকা। এখানে চুরি-ছিনতাই, মাদক বিক্রিসহ এমন কোন অপরাধ নেই যা হচ্ছেনা। আর এ সকল অপরাধের অন্যতম গুনধরের নাম হচ্ছে ইমন চান ম্যাংগো। এক সময়ে হরিজন সম্প্রদায়ে থাকা ম্যাংগো মুসলমান হয়ে যান পরিবারের সকল সদস্যদেরকে রেখে। ম্যাংগোর পিতা ৪নং ডিআইটির চোলাই মদ বিক্রেতা সহিদ ডোম। তার বড়ভাই বিশ্ব ডোম। আর বর্তমানে ৪নং ডিআইটি বিএনপি ক্লাব সংলগ্ন এলাকায় চোলাই মদ ও ইয়াবা বিক্রি করছে সহিদ ডোমের ছোটভাই নয়ন ডোম।

ইতিপূর্বে গ্রামের বাড়ি থেকে ঈদ উদযাপন শেষে চাষাড়ায় বাস থেকে নেমে জনি নামে এক যুবক ছিনতাইকারীর কবলে পরে তার কাছে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় এবং ছুড়িকাঘাতে জনিকে হত্যা করে। সেই ঘটনায় নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের একটি টিম সাগর ও বিশাল নামে দুইজনকে গ্রেফতার করে। জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তা অবগত করেন পুলিশ সুপার। এ বিশাল হচ্ছে ম্যাংগোর আপন চাচাতো ভাই। সেই ঘটনায় পুলিশ মোবাইল ট্যাগ করে ম্যাংগোর চাচা নগরীর অন্যতম আলোচিত মাদক ব্যবসায়ী মিঠু চান ডোমকেও আটক করেছিলো।

সেখানে বসবাসরত নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মানুষ জানান, এখানে ৪নং ডিআইটি এলাকাতে ম্যাংগোর পিতা ও চাচাদের নিয়ন্ত্রনে চোলাই মদসহ ইয়াবার মত মরন নেশাও বিক্রি করছেন। পাশাপাশি শেখ রাসেল পার্কের আশপাশ এলাকাতে নতুনভাবে গড়ে তুলেছে মাদক বিক্রি বিশাল সিন্ডিকেট। আর এ সিন্ডিকেটের দ্বায়িত্বে রয়েছেন ম্যাংগো ও আলমসহ তার সঙ্গীয়রা। জিমখানা, মন্ডলপাড়া ও ডিআইটি এলাকাতে মাদক বিক্রি, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম করতে কয়েকটি গ্রুপ তৈরী করেছে ম্যাংগো।

এ গ্রুপের কোন সদস্য যদি বিভিন্ন পন্থায় উপার্জিত অর্থ নিয়ে কোন টালমাটাল করে তাহলে সুকৌশলে নাসিরের মতই সকলকে প্রান হারাতে হয়। তারা আরও জানান,একটি অপরাধ সংগঠিত করে নিজেদেরকে সাধু সাজাতে ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভীতি প্রদান করে কৌশলে তার (ম্যাংগো) পক্ষালম্বন করে সাফাই গাইতে বাধ্য করে।

তারা আরও জানান, জিমখানা ও মন্ডলপাড়া এলাকায় চোলাই মদ বিক্রি করে ঢাকা কেরানীগঞ্জ এলাকার কাউটাইল জাউলাপাড়া মাউরা বাড়িতে কয়েক কোটি টাকা সম্পত্তি করেছেন ম্যাংগো পিতা সহিদ ডোম ও তার ভাইয়েরা।

এদিকে গত মঙ্গলবার (২৫ জুন) শহরের মন্ডলপাড়াস্থ মা রেস্টুরেন্টে খাবার খেতে বসা নাসিরকে কুপিয়ে নিহতের পর নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গের সামনে কান্নারত অবস্থায় বড় ভাই আল আমিন জানায়, নাসিরকে ম্যাংগো, আলমসহ কয়েকজন ফোন করে ডেকে আনে। আলমসহ অন্যান্য কয়েকজন এর আগে থ্রেট দিছিলো ‘তোরে মাইরা ফালামু’ কইয়া।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..