ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং! বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মামলার আসামী রাজু গ্রেফতার লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসিকে বিএসপির স্মারকলিপি অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা! এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও, এলাকায় উদ্বেগ ফতুল্লা বাজারে ড্রেন-রাস্তা-শেড সংস্কার ও নির্মাণকাজের উদ্বোধন দ্বিতীয়বার পুরস্কৃত হলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ

ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান

রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ‘সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান’ শীর্ষক মতবিনিময় সভা ও প্রতিনিধি সম্মেলনে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি) নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি টনি মল্লিকের নেতৃত্বে কয়েক শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

শুক্রবার বাদ জোহর নারায়ণগঞ্জের উকিলপাড়া এলাকা থেকে কয়েকটি গাড়ির বহর নিয়ে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশে রওনা হন এবং সম্মেলনে যোগ দেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী শ্রী নিতাই রায় চৌধুরী। এছাড়া সনাতন সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকায় রওনা হওয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে টনি মল্লিক বলেন, “বাংলাদেশ আমাদের মাতৃভূমি। এ দেশে আমাদের পূর্বপুরুষরা সব ধর্মের মানুষের সঙ্গে সম্প্রীতির বন্ধনে বসবাস করেছেন। ভবিষ্যতেও আমরা সবাই মিলেমিশে একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাব।”

তিনি আরও বলেন, “প্রতিটি ধর্মের মধ্যেই কিছু উসকানিদাতা থাকে, যারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কোনো উসকানিদাতা আমাদের ঐক্য বিনষ্ট করতে না পারে।”

সম্মেলনে বাংলাদেশ সনাতন পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন রায় বক্তব্যে বলেন, দেশে এখনও বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য বিদ্যমান। তিনি অভিযোগ করেন, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি টনি মল্লিক অতীতে নারায়ণগঞ্জ পৌর শ্মশানে কর্মরত ছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে চাকরিচ্যুত করা হয় এবং পরিবারসহ তাকে উচ্ছেদ করা হয়।

অ্যাডভোকেট সুমন রায় আরও বলেন, বর্তমানেও টনি মল্লিক চাকরিতে পুনর্বহালের চেষ্টা করলেও তা বাস্তবায়ন হয়নি। তিনি দাবি করেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসনিক কার্যক্রমে এখনও পূর্ববর্তী প্রশাসনের প্রভাব রয়েছে। এ কারণে টনি মল্লিককে দ্রুত তার চাকরিতে পুনর্বহালের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন পার্টি নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি বিশ্বজিৎ রায় খোকন, সিনিয়র সহ-সভাপতি উত্তম সূত্রধর, জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক আশুতোষ ঘোষ, শ্রীরূপ সরকার, মন্টোষ সরকার, কোষাধ্যক্ষ অজয় রায়সহ জেলা ও মহানগর কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..