ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন দিয়ে সড়ক অবরোধের চেষ্টা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন দিয়ে সড়ক অবরোধের চেষ্টা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন দিয়ে সড়ক অবরোধের চেষ্টা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন দিয়ে সড়ক অবরোধের চেষ্টা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডেমরা এলাকার ডগাইর মোড়ে মহাসড়কে উঠে সড়ক অবরোধের চেষ্টা করেছে অটোরিকশা চালকরা। সোমবার (২০ মে) ঢাকায় অটোরিকশা চালকদের সাথে একাত্মতা প্রকাশ করে সড়ক অবরোধের চেষ্টা করেন তারা। এসময় সড়কে আগুন ধরিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করার চেষ্টা করেন অবরোধকারীরা।

পরবর্তীতে দুপুরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

এ ব্যাপারে শিমরাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) শরফুদ্দিন জানান, ডেমরা এলাকার ডগাইর মোড়ে এ ঘটনা ঘটে। সেখানে রাস্তার পাশে পড়ে থাকা ময়লা সড়কের মাঝে এনে আগুন ধরিয়ে বিক্ষোভের চেষ্টা করে অটোচালকরা। তারা মহাসড়কে আসতে পারেনি ঘটনাস্থলে ডিএমপির পুলিশ আছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..