ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিক্ষার্থীরা, ছাত্রলীগের ধাওয়া
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিক্ষার্থীরা, ছাত্রলীগের ধাওয়া
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিক্ষার্থীরা, ছাত্রলীগের ধাওয়া

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিক্ষার্থীরা, ছাত্রলীগের ধাওয়া

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। পুলিশ তাদের মহাসড়ক ছাড়তে বাধ্য করতে না পারলেও পরে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দিয়ে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবি ও চলমান আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে তারা।

দুপুর সাড়ে বারোটার দিকে সোনারগাঁয়ের বিভিন্ন স্কুল কলেজের শতাধিক শিক্ষার্থী সোনারগাঁ সরকারি কলেজের সামনে জড়ো হয়। তাঁরা কলেজের প্রধান ফটকের সামনে থেকে মিছিল করে মোগরাপাড়া চৌরাস্তায় এসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে।

শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে কোটা বাতিলের দাবিতে ‘কোটা না মেধা, মেধা, মেধা’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘আমার ভাইয়ের গায়ে রক্ত কেন? জবাব চাই, জবাব চাই‘, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ স্লোগানে মুখরিত হয়ে উঠে মহাসড়ক এলাকা। এ সময় প্রায় ৩০ মিনিট মহাসড়কের চট্টগ্রাম মুখী লেনে যান চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সোনারগাঁ থানা পুলিশ শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা মহাসড়কে শুয়ে পড়েন। পুলিশ তাদের সরাতে ব্যর্থ হলে পরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের ধাওয়া দিলে তারা মহাসড়ক ছেড়ে দেয়।

তবে শফিকুল ইসলাম শিক্ষার্থীদের ধাওয়া দেয়ার অভিযোগ অস্বীকার করেছেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করলে ছাত্রলীগ শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়৷

সড়ক অবরোধের সময় শিক্ষার্থীরা বলেন, ‘৫৬ ভাগ কোটা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের মেধার অবমূল্যায়ন করা হচ্ছে। আমরা কোটা প্রথার যৌক্তিক সংস্কার চেয়েছি। আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাবো। হামলার কারণে আমরা ভয় পেয়ে পিছু হটবো না।’

এদিকে, সোনারগাঁ থানার পরিদশর্ক (তদন্ত) মোঃ মোহসীন বলেন, ‘অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। কিছুক্ষণ আন্দোলনের পর শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে দিলে পরে যান চলাচল স্বাভাবিক হয়।’

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..