তাঁত শ্রমিক হত্যায় কারখানা মালিকসহ গ্রেপ্তার ২
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
তাঁত শ্রমিক হত্যায় কারখানা মালিকসহ গ্রেপ্তার ২
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

তাঁত শ্রমিক হত্যায় কারখানা মালিকসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
তাঁত শ্রমিক হত্যায় কারখানা মালিকসহ গ্রেপ্তার ২

সোনারগাঁয়ে ১৬ বছর বয়সী তাঁত শ্রমিক মিরাজ হত্যাকান্ডে কারখানার মালিক মো. লোকমান (৪৫) ও তার সহযোগী মো. লিটনকে (২৪) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। বুধবার (২২ মে) সোনারগাঁয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র‍্যাব।

বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি মো. হাম্মাদ হোসেন সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, তাঁত শ্রমিক মিরাজ সোনারগাঁ থানাধীন বরগাঁও এলাকার গ্রেপ্তার আসামি লোকমান হোসেনের বাড়িতে থেকে তাঁতের শাড়ি বানানোর কাজ করতো। গত ১৫ মে মিরাজ রাতের খাবার খাওয়া শেষে ঘুমানোর জন্য তার রুমের উদ্দেশ্যে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু বিষয়টি তাঁতের মালিক লোকমান হোসেন ভিকটিম মিরাজের পরিবারের কাউকে জানায়নি।

পরবর্তীতে গত ১৭ মে তাঁতের মালিক লোকমান হোসেন ভিকটিমের বাবাকে মোবাইল ফোনের মাধ্যমে জানায় যে, তার ছেলের লাশ বরগাঁও করিমের বাড়ির পাশে ডোবার পানির মধ্যে পাওয়া গেছে। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ এসে ভিকটিমের লাশ উদ্ধার করে লাশের ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে প্রেরণ করেন।

এ ঘটনায় নিহতের বাবা মোঃ মাঈন উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..