তৃণমূলের আস্থার প্রতীক বিএনপি নেতা মোহাম্মদ শাহ্ আলম
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
তৃণমূলের আস্থার প্রতীক বিএনপি নেতা মোহাম্মদ শাহ্ আলম
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

তৃণমূলের আস্থার প্রতীক বিএনপি নেতা মোহাম্মদ শাহ্ আলম

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
তৃণমূলের আস্থার প্রতীক বিএনপি নেতা মোহাম্মদ শাহ্ আলম

নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ্ আলম অন্যতম আলোচিত নাম। তৃণমূল নেতাকর্মীদের কাছে তিনি একজন পরীক্ষিত, ত্যাগী ও নির্ভরযোগ্য নেতা হিসেবে পরিচিত।

দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত শাহ্ আলম কখনো প্রকাশ্যে, কখনো নেপথ্যে থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। দলের দুঃসময়ে তিনি নেতাকর্মীদের পাশে থেকেছেন এবং সাংগঠনিকভাবে শক্তিশালী রাখার জন্য ভূমিকা রেখেছেন। মামলাবাজি, হামলা ও নির্যাতনের সময়েও তিনি সহকর্মীদের সহায়তা করেছেন বলে স্থানীয় নেতাদের দাবি।

শুধু রাজনৈতিক কর্মকাণ্ডই নয়, সামাজিক ক্ষেত্রেও তার অবদান রয়েছে। তিনি প্রতিনিয়ত এলাকায় না গেলেও অসহায় মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। চিকিৎসা সহায়তা, ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন, শীতবস্ত্র বিতরণ ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা তার উদ্যোগে হয়েছে। এসব কর্মকাণ্ড স্থানীয় মানুষের কাছে তাকে জনদরদী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এলাকার সাধারণ মানুষ মনে করেন, শাহ্ আলম সংসদ সদস্য নির্বাচিত হলে তাদের সমস্যাগুলো সরাসরি জাতীয় সংসদে তুলে ধরতে পারবেন। স্থানীয় এক বাসিন্দা বলেন, “শাহ্ আলম ভাই সবসময় মানুষের পাশে থাকেন। তিনি এলাকার মানুষের জন্য যা পারেন করেন। আমরা চাই তিনি প্রার্থী হোন।”

দলের ভেতরে তার সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে ইতিবাচক মন্তব্য রয়েছে। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে তার ভূমিকা সবসময় দৃশ্যমান। রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করেন, নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির বড় একটি ভোটব্যাংক রয়েছে, যা শাহ্ আলমের মতো প্রার্থীর নেতৃত্বে কাজে লাগানো সম্ভব।

নিজের অবস্থান সম্পর্কে মোহাম্মদ শাহ্ আলম বলেন, “আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়ন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা আমার মূল লক্ষ্য। দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি জনগণের সমর্থন নিয়েই নির্বাচনে অংশ নেব।”

তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বলছেন, শাহ্ আলম সবসময় তাদের পাশে থাকেন এবং দিকনির্দেশনা দেন। এক স্থানীয় যুবদল কর্মী জানান, “শাহ্ আলম ভাই আমাদের ভরসা। আমরা চাই তিনি বিএনপির প্রার্থী হোন।”

রাজনৈতিক মহল মনে করছে, আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি যদি মোহাম্মদ শাহ্ আলমকে প্রার্থী করে, তবে তিনি তৃণমূলের আস্থা নিয়ে মাঠে নেমে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..