তীব্র গরমে তৃষ্ণার্থ পথচারী ও সাধারন মানুষদের স্বস্তি দিতে পথচারীদের মাঝে ঠান্ডা পানি, শরবত ও স্যালাইন বিতরণ করেছে উত্তর নরসিংপুর বেপারী বাড়ির যুব সমাজ। সোমবার (২৯ এপ্রিল) সকাল থেকে নরসিংপুর প্রাইমারী স্কুল, সামছুল আলমের মোড় ও ফজলুর ফ্যাক্টরী সংলগ্ন এলাকায় মোট ২০০০ পথচারী ও সাধারণ মানুষের মাঝে ঠান্ডা পানি, শরবত ও স্যালাইন বিতরণ করা হয়।
ঠান্ডা পানি, শরবত ও স্যালাইন বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কামাল হোসেন বেপারী, আবু কাশেম বেপারী, গোলাম মাওলা বেপারী, জানে আলম বাদশা বেপারী, জাকির হোসেন বেপারী ও ফজলুর রহমান।
এসময় বক্তারা বলেন, তীব্র গরমে সারাদেশের মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। গরমে পথচারী ও সর্বস্তরের মানুষের সচেতনার জন্য এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। মানু্ষ মানুষের জন্য। এই মানুষগুলো পরিশ্রম করে বলেই আমরা সুখে শান্তিতে বসবাস করি। আমাদের দৈনন্দিন জীবন অনেক সহজ হয়ে উঠে। তাই সেই সকল মানুষকে একটু পানির পিপাসা মিটানোর জন্যই আমরা ঠান্ডা পানি, শরবত ও স্যালাইন বিতরণ করা হয়। এটা কোন দান নয়। এটা তাদের প্রতি ভালোবাসা।
এসময় উপস্থিত ছিলেন, মাঈনউদ্দিন বেপারী, জিয়া বেপারী, বিল্লাল বেপারী, সালাম বেপারী, সুমন বেপারী, মিজানুর রহমান মিলন বেপারী, মাহফুজ আহমেদ বেপারী, ইমরান হোসেন বেপারী, শুভ আহমেদ বেপারী, ফয়সাল আহমেদ বেপারী, আসিফ বেপারী, রোমেল হোসেন বেপারী, রাসেল বেপারী, সাঈদ বেপারী, রুবেল বেপারী, ইসহাক বেপারী, না্ঈম বেপারী, হাফেজ শামীম আহমেদ বেপারী, হাফেজ শিহাব আহমেদ বেপারী, হাফেজ শাওন আহমেদ, ফাহিম আহমেদ ও হাবিবুর রহমান হাবিব বেপারী প্রমুখ।
আপনার মন্তব্য প্রদান করুন...