থানা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটিতে যুবলীগ নেতা, ক্ষোভ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
থানা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটিতে যুবলীগ নেতা, ক্ষোভ
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

থানা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটিতে যুবলীগ নেতা, ক্ষোভ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
থানা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটিতে যুবলীগ নেতা, ক্ষোভ

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদ্য ঘোষিত নতুন আহ্বায়ক কমিটি গঠন নিয়ে পদ বানিজ্যের অভিযোগ উঠেছে। নতুন কমিটিতে বিশেষ সুবিধা নিয়ে এক যুবলীগ নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

জানাগেছে, গত ১৭ ফেব্রুয়ারি ৩১ সদস্য বিশিষ্ট সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা ও সদস্য সচিব মমিনুর রহমান বাবু। কমিটিতে যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার শামসুল আলমকে ৭নং যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে।

তার সঙ্গে সাবেক এমপি শামীম ওসমান ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক হাজী ইয়াসিনের ছবিকৃত ফেস্টুন রয়েছে। যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে।

ঘোষণার পর এসব অভিযোগ উঠলে বঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ এবং হতাশার সৃষ্টি হয়। তারা অভিযোগ করেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের দায়িত্বশীল নেতারা টাকার বিনিময়ে পদবাণিজ্য করেছেন। ফ্যাসিবাদের দোসরদের স্বেচ্ছাসেবক দলের পদ দেওয়া হয়েছে।

যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার শামসুল আলম সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিনের সাথে মিশেমিশে নানা অপকর্ম করে অর্থ বিত্ত গড়ে তুলেছেন।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও এমন অভিযোগ করে বিভিন্ন স্ট্যাটাস দিয়েছে অনেকেই। নেতাকর্মীরা এ ব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সংশ্লিষ্ট সবার হস্তক্ষেপও কামনা করেছেন।

অভিযোগ প্রসঙ্গে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা ও সদস্য সচিব মমিনুর রহমান বাবুর দাবি অভিযোগগুলো ভিত্তিহীন।

যাদের ছাত্রলীগ ও যুবলীগ বলা হচ্ছে তারা দীর্ঘদিন তাদের সংগঠনের সঙ্গে রয়েছেন। প্রতিপক্ষ ও বঞ্চিতরা পদ-বাণিজ্যের মিথ্যাচার করছেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..