দিল্লি নয় পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ : তারেক রহমান
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
দিল্লি নয় পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ : তারেক রহমান
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ রাজশাহীতে গর্তে পড়া শিশু সাজিদ বেঁচে নেই নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার লাঠি হাতে হকার উচ্ছেদ করলেন টিপু ফতুল্লায় সৌদি প্রবাসীর রহস্যজনক মৃত্যু, স্ত্রী আটক ফতুল্লা দলিল লেখক সমিতিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে চাঁদাবাজ-অবৈধ অস্ত্রধারীদের কোনো অবস্থান নেই : এসপি যানজট, নিরাপত্তাহীনতা ও দূষণ সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ দাবি পেশাদার সাংবাদিকদের ঐক্য হলেই অপসাংবাদিকতা দূর হবে ফতুল্লায় পুলিশের অভিযানে অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার দুই বাংলার আলো ছড়ানো লেখক শাম্মী তুলতুল কথিত সাংবাদিক শামীমাসহ ৩ জন আটক, পুলিশ-সাংবাদিকদের হুমকি বিয়ে করলেন এনসিপি নেতা হান্নান মাসউদ, কনে ছাত্রশক্তির নেত্রী প্রেমের টানে আড়াইহাজারে চীনা তরুণ দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা অপরিসীম : স্বরাষ্ট্র উপদেষ্টা

দিল্লি নয় পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ : তারেক রহমান

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
দিল্লি নয় পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ : তারেক রহমান

দিল্লি নয় পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ! বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই স্লোগান লক্ষ লক্ষ আমজনতার মুখে প্রকম্পিত হতে থাকে পুরো পল্টন এলাকা। রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র ৩ সংগঠনের তারুণ্যের সমাবেশে যোগ দিয়ে আমজনতাকে সাথে নিয়ে আজ এই স্লোগান দিয়েছেন তারেক রহমান। যে স্লোগানের জন্য উপস্থিত আমজনতা থেকে শুরু করে নেটিজেনদেরও প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি।

আজ রাজধানীর পল্টনে বিএনপির তিন অঙ্গ সংগঠনের আয়োজনে তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। এদিকে সকাল থেকেই সমাবেশ স্থলে ভিড় করেন লক্ষ লক্ষ নেতা-কর্মী। লাখো নেতাকর্মী ও সমর্থকদের পদচারণায় ও স্লোগানে নয়াপল্টন এবং এর আশপাশের এলাকা রীতিমতো জনসমুদ্রে পরিণত হয়।

বেলা ৩টা ৩৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এই সমাবেশ শুরু হয়। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর তার বক্তব্যের শেষ দিকেই তিনি দেন শিশু থেকে বৃদ্ধ সকলের মন কেড়ে নেওয়া এই স্লোগান। তিনি স্লোগান দিতে থাকেন, ‘দিল্লি নয় পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ!’ আর তার সাথে সাথে লাখো নেতাকর্মীও এই স্লোগানে প্রকম্পিত করে পুরো পল্টন এলাকা।

অন্যদিকে তারেক রহমানের এই স্লোগানে যেনো আবারো নব উদ্যম ফিরে পেয়েছে বিএনপির নেতা-কর্মীরা। উপস্থিত আমজনতা থেকে শুরু করে নেটিজেনরাও তারেক রহমানের এই স্লোগানে মেতেছেন ইতিমধ্যে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..