দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়ার বড় প্রাপ্তি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়ার বড় প্রাপ্তি
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়ার বড় প্রাপ্তি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়ার বড় প্রাপ্তি

শুক্রবার মুক্তি পেয়েছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের নতুন সিনেমা ‘জয়া আর শারমিন’। এতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন তিনি। সিনেমাটির প্রচারণায় এখন ঢাকায় তিনি।

বৈশ্বিক মহামারি করোনার সময়ে ঘর থেকে বের হওয়া বারণ ছিল। অনেকেরই তখন রান্না করে সময় কাটতো। রেসিপি নিয়ে চলতো নানা নিরীক্ষা। সেই সময়ের ঘরবন্দ্রি জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি।

জয়া আহসানের পাশাপাশি সিনেমার অন্য এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মহসিনা আক্তার। সিনেমাটির গল্পে দেখা যাবে মূল চরিত্রের একজন অভিনেত্রী, অন্যজন গৃহকর্মী।

করোনাকালে জয়ার বাড়িতে আটকা পড়েন শারমিন। এ ছবির অনেকটা অংশ জুড়ে আছে রান্নার গল্প। সিনেমাটি পরিচালনা করেছেন পিপলু আর খান।

‘জয়া আর শারমিন’ শো পেয়েছে বসুন্ধরা সিনেপ্লেক্স, মহাখালী এস কে এস হল ও ধানমন্ডি সীমান্ত সম্ভারে। এ ছাড়া কেরানীগঞ্জের খবর লায়ন্স সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে এটি।

সিনেমার প্রচারণায় এসে জয়া বলেন, ‘জয়া আর শারমিনকে দর্শকরা যে এত মিষ্টি করে গ্রহণ করেছেন মুক্তির দিন সকাল থেকে এই ব্যাপারটা শিল্পী হিসেবে, জয়া ও শারমিনের একজন প্রযোজক হিসেবে, আমার জন্য খুব খুব খুব আনন্দ্রের। এমন ছোট ছোট গল্পগুলোই যে সবাইকে টানছে, আমরা যা বলতে চেয়েছি, তা সবাই শুনতে চাচ্ছে সেটাই বড় প্রাপ্তি।’

এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর মুক্তি পায় জয়া আহসান অভিনীত সর্বশেষ সিনেমা ‘নকশী কাঁথার জমিন’। তার প্রায় ৫ মাস পর প্রেক্ষাগৃহে মুক্তি পেল জয়া অভিনীত সিনেমা ‘জয়া আর শারমিন’।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..