দুই শিশু ধর্ষণের ঘটনায় সিলেট থেকে যুবক গ্রেপ্তার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
দুই শিশু ধর্ষণের ঘটনায় সিলেট থেকে যুবক গ্রেপ্তার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

দুই শিশু ধর্ষণের ঘটনায় সিলেট থেকে যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
দুই শিশু ধর্ষণের ঘটনায় সিলেট থেকে যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় শিপন আহম্মেদ (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে সাইনবোর্ড এলাকায় পিবিআই’র জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থাটির পুলিশ সুপার আল মামুন শিকদার।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি সিলেট সদর উপজেলার কদমতলী থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শিপন গোগনগর ইউপির সৈয়দপুর এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি সিলেটে বলে জানায় পিবিআই।

ভুক্তভোগী পরিবার ও প্রাথমিক তদন্তের বরাতে আল মামুন বলেন, গত ৮ ফেব্রুয়ারি বিকেলে ৮ ও ১০ বছর বয়সী দুই শিশুকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত শিপন আহম্মেদ। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অভিযুক্তের পক্ষ হয়ে ভুক্তভোগী পরিবারের সাথে মিমাংসার চেষ্টা করে। একইসাথে আসামিকে পালিয়ে যেতেও সুযোগ করে দেন তারা।

তবে ১০ বছর বয়সী ভুক্তভোগী শিশুর পিতা গত ১০ মার্চ নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা করলে স্বপ্রণোদিতভাবে তা তদন্তের দায়িত্ব গ্রহণ করে পিবিআই নারায়ণগঞ্জ জেলা কার্যালয়। একইদিন আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেয় ভুক্তভোগী দুই শিশু। মামলার ২৪ ঘন্টার মধ্যেই আসামিকে গ্রেপ্তার করে পিবিআই, পরে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়।

পিবিআই এসপি বলেন, অভিযুক্ত ব্যক্তির সাথে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সম্পর্ক থাকায় সে এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এমনকি ভুক্তভোগী পরিবারকে মামলা না করার জন্যও হুমকি দেয়। মামলা করলে দুই শিশুকে হত্যা করে লাশ গুম করে ফেলবে বলেও হুমকি দেয়।

প্রভাবশালী ওই ব্যক্তিরা যারা ঘটনাটি ধামাচাপা দিয়ে আসামিকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন তাদেরও আইনের আওতায় আনা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..