দেওভোগ এলাকায় রাসেল গ্রুপের ত্রাস, সেনাবাহিনীর হস্তক্ষেপ দাবি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
দেওভোগ এলাকায় রাসেল গ্রুপের ত্রাস, সেনাবাহিনীর হস্তক্ষেপ দাবি
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

দেওভোগ এলাকায় রাসেল গ্রুপের ত্রাস, সেনাবাহিনীর হস্তক্ষেপ দাবি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
দেওভোগ এলাকায় রাসেল গ্রুপের ত্রাস, সেনাবাহিনীর হস্তক্ষেপ দাবি

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়নের দেওভোগ বাঁশমুলি এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাসেল গ্রুপের তৎপরতায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই গ্রুপটি মাদক বিক্রি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে এলেও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ নেই।

স্থানীয়দের ভাষ্যমতে, সরকার পরিবর্তনের পর প্রশাসনিক শিথিলতার সুযোগে রাসেল বাহিনী এলাকায় তাদের আধিপত্য আরও জোরালো করেছে। প্রতিনিয়ত প্রকাশ্যে বড় ছুরি ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি করছে তারা। এ মহড়ার মাধ্যমে রাসেল বাহিনী সাধারণ মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে।

অভিযোগ রয়েছে, বাঁশমুলি এলাকায় রাসেল বাহিনীর নিয়ন্ত্রণে একাধিক মাদক স্পট রয়েছে, যেখানে প্রকাশ্যে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল ও হেরোইন কেনাবেচা হয়। এ ছাড়াও, কেউ ভবন নির্মাণ করতে চাইলে চাঁদা দিতে বাধ্য হন। চাঁদা না দিলে ভয়ভীতি ও হামলার শিকার হতে হয়।

এলাকাবাসীর মতে, রাসেল বাহিনী একটি সুসংগঠিত সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে, যারা দিনদুপুরে নিরীহ মানুষের ওপর হামলা ও নির্যাতন চালাচ্ছে। বহু বাসিন্দা ভয়ে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না।

ভুক্তভোগী এলাকাবাসীর দাবি, রাসেল বাহিনীর প্রধান রাসেলসহ তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। সেই সঙ্গে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সেনাবাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

তারা আশঙ্কা প্রকাশ করেন, দ্রুত পদক্ষেপ না নিলে এলাকার পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে এবং সাধারণ মানুষের জীবন নিরাপত্তাহীন হয়ে পড়বে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..