দেওভোগ এলাকায় রাসেল বাহিনীর দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
দেওভোগ এলাকায় রাসেল বাহিনীর দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

দেওভোগ এলাকায় রাসেল বাহিনীর দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
দেওভোগ এলাকায় রাসেল বাহিনীর দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়নের দেওভোগ বাঁশমুলি এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাসেল বাহিনীর তৎপরতায় এলাকাবাসী চরমভাবে অতিষ্ঠ হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই গ্রুপটি মাদক বিক্রি, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালালেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সরকার পরিবর্তনের পর প্রশাসনিক শিথিলতার সুযোগে রাসেল বাহিনী এলাকায় তাদের আধিপত্য আরও বাড়িয়ে তুলেছে। স্থানীয়দের ভাষ্যমতে, প্রতিনিয়ত বড় ছুরি ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে। এতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অনেকেই মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

অভিযোগ রয়েছে, বাঁশমুলি এলাকায় রাসেল বাহিনীর নিয়ন্ত্রণে একাধিক মাদক স্পট রয়েছে, যেখানে প্রকাশ্যে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল ও হেরোইন কেনাবেচা হয়। কেউ ভবন নির্মাণ করতে গেলে তাকে চাঁদা দিতে বাধ্য করা হয়। চাঁদা না দিলে ভয়ভীতি ও হামলার শিকার হতে হয়।

এলাকাবাসীর ভাষ্যমতে, রাসেল বাহিনী এখন একটি সুসংগঠিত সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে। তারা দিনদুপুরে নিরীহ মানুষের ওপর হামলা চালাচ্ছে। বহু বাসিন্দা নিরাপত্তার অভাবে এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন।

জানা গেছে, রাসেল বাহিনীর প্রধান রাসেলসহ তার ভাই রাশেদ, কাইল্লা সুমন, মাসুদ এবং একাধিক মামলার আসামি রায়হান ওরফে হিটলার এই চক্রের নেতৃত্ব দিচ্ছে। এছাড়া, চিহ্নিত অপরাধী দিপু বর্তমানে জেলে থাকলেও তার হয়ে এসব অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করছে এই একই চক্র।

এলাকাবাসী দ্রুত রাসেল, রাশেদ, রায়হান ওরফে হিটলার, কাইল্লা সুমন ও মাসুদকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তারা এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রয়োজনে সেনাবাহিনীর হস্তক্ষেপের দাবি জানান তারা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..