দেয়ালে দেয়ালে লেখা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
দেয়ালে দেয়ালে লেখা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

দেয়ালে দেয়ালে লেখা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
দেয়ালে দেয়ালে লেখা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা দেখা গেছে। গত সোমবার গভীর রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের টিসি রোড এলাকার বিভিন্ন দেয়ালে এসব স্লোগান লেখা হয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, গভীর রাতে মুখোশ পরা পাঁচজনের একটি দল আওয়ামী লীগের এই স্লোগান লিখেছে।

কয়েকটি স্থানে গিয়ে দেখা গেছে, বিভিন্ন ভবন ও দোকানের শাটারে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে রাখা হয়েছে। তবে যেসব প্রতিষ্ঠান আর ভবনে এমন লেখনী চোখে পড়েছে, তার মালিকপক্ষ কিংবা নৈশপ্রহরীরা জানিয়েছে, কে বা কারা এই কাজ করেছে তা তাদের জানা নেই।

এদিকে স্লোগানটি লেখার সময় শহরের মিজমিজি টিসি রোড এলাকার মিজান নামক এক স্থানীয় বাসিন্দার চোখে পড়েছে। তিনি বলেন, গভীর রাতে মুখোশ পরা পাঁচজনকে কয়েকটি দেয়ালে লিখতে দেখেছেন তিনি। তবে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ আর মুখোশ পরে থাকার কারণে কাউকে চিনতে পারেননি তিনি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..