ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনের সব প্রস্তুতি চূড়ান্ত, বড় ধরনের ঝুঁকির আশঙ্কা নেই : ডিসি নারায়ণগঞ্জে সাড়ে ২৩ লাখ ভোটারের নিরাপত্তায় ১৩ হাজার ফোর্স গিয়াসউদ্দিনকে সংযত হয়ে কথা বলার আহবান কাসেমীর ধলেশ্বরী নদীতে ইটবাহী ট্রলার ডুবি পার্লারের টয়লেটে মিললো নিখোঁজ নারী উদ্যোক্তার লাশ ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন : ডিসি ফতুল্লায় মৎসজীবী দলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩ ফতুল্লায় এক কেজি গাঁজাসহ গ্রেফতার ২ ফতুল্লায় ৬০ পিস ইয়াবাসহ রিপন কাজী গ্রেফতার যৌথ বাহিনীর অভিযানে মাদক-দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪ ফতুল্লায় সাংবাদিকদের সঙ্গে মোহাম্মদ আলীর মতবিনিময় দেওভোগে যৌথ বাহিনীর অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল

ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ ও এলাকাবাসীর উদ্যোগে ১৬ তম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ০২ জানুয়ারি বাদ আছর ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের ঢালীপাড়া এলাকার পূর্ব ধর্মগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

বাইতুল ক্বারার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সামছুল হক (পন্ডিত) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদের উপদেষ্টা আলহাজ্ব মোঃ হাবিব হাসান তালুকদার। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম হাফেজ, মোঃ কামাল হোসেন ও ইঞ্জিঃ মোঃ রফিকুজ্জামান ফকির।

ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল জাগুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতী হেদায়াতুল্লাহ খাঁন আজাদী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, হযরত হাফেজ মাওলানা মুফতি ফখরুল ইসলাম ও হযরত হাফেজ মাওলানা মুফতি জিকরুল্লাহ কাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শাহ্ আলম (কুটুন), আলহাজ্ব মোঃ নাছির ঢালী, ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদের উপদেষ্টা আলহাজ্ব মোঃ মোক্তার হোসেন ঢালী।

ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদের কার্যকরী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সভাপতি মোঃ মোশাররফ হোসেন, সহ-সভাপতি কাজী মোঃ শরীফ, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর বেপারী, সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, কোষাধ্যক্ষ মোঃ আইয়ুব হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আমিন মিয়া, প্রচার সম্পাদক মোঃ যতন মিয়া, সমাজকল্যাণ সম্পাদক মোঃ সেলিম সরদার, ক্রীড়া সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, কার্যকরী সদস্য মোঃ মেহেদী হাসান (সুমন), আওলাদ হোসেন ও নুরুল হক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..