নগরীর পাইকপাড়া থেকে যুবকের মরদেহ উদ্ধার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নগরীর পাইকপাড়া থেকে যুবকের মরদেহ উদ্ধার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

নগরীর পাইকপাড়া থেকে যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
নগরীর পাইকপাড়া থেকে যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ নগরীতে হাত বাঁধা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল চারটার দিকে নগরীর পাইকপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন।

নিহত তরুণের নাম দ্বীন ইসলাম। ৩২ বছর বয়সী এ যুবক সাভারের হেমায়েতপুরের আদম আলীর ছেলে বলে জানায় পুলিশ।

ওসি শাহাদাত বলেন, ‘নিহতের পরিবারের সাথে কথা বলে জানা গেছে, এ তরুণ মানসিক ভারসাম্যহীন ছিলেন। ১৫ দিন আগে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন। তার পরিবার সাভার থানায় একটি নিখোঁজের ডায়েরিও করেছিলেন।’

নিহত যুবকের দুই চোখ, মাথা ও মুখমন্ডলে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার হাত ছিল বাধা। প্রাথমিকভাবে এই তরুণ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে ধারণা পুলিশের।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..