নষ্ট ল্যাপটপ দিন, নতুন ল্যাপটপ নিন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নষ্ট ল্যাপটপ দিন, নতুন ল্যাপটপ নিন
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনের সব প্রস্তুতি চূড়ান্ত, বড় ধরনের ঝুঁকির আশঙ্কা নেই : ডিসি

নষ্ট ল্যাপটপ দিন, নতুন ল্যাপটপ নিন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯
নষ্ট ল্যাপটপ দিন, নতুন ল্যাপটপ নিন

নারায়ণগঞ্জের কাগজ : নষ্ট বা পুরাতন ল্যাপটপ ও ডেস্কটপ দিয়ে নতুন ল্যাপটপ নেওয়ার অফার চালু করেছে সিস্টেমআই টেকনোলজিস। এই অফারে যেকোনো নষ্ট, অচল বা সচল যেকোনো পুরাতন ল্যাপটপ বা ডেস্কটপের সঙ্গে প্রয়োজনীয় টাকা দিয়ে যেকোনো কনফিগারেশনের ব্র্যান্ডের নতুন ল্যাপটপ নেওয়া যাবে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, পুরাতন ল্যাপটপের কন্ডিশন অনুযায়ী মূল্য নির্ধারণ করে নতুন ল্যাপটপের মূল্যের সঙ্গে সমন্বয় করা হবে। সাধারণ গ্রাহকের পাশাপাশি কর্পোরেট গ্রাহকরাও অফিসে ব্যবহৃত পুরাতন ল্যাপটপ এক্সচেঞ্জ করতে পারবেন।

এ ব্যাপারে সিস্টেমআই টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বলেন, সিস্টেমআই টেকনোলজিস গত পাঁচ বছর ধরে ল্যাপটপ এক্সচেঞ্জের বিশেষ অফার দিয়ে আসছে। তবে এবার আমরা ভিন্ন মাত্রা নিয়ে এসেছি। পুরাতন, নষ্ট এবং অকেজো ল্যাপটপ বা ডেস্কটপের বিনিময়ে নতুন ল্যাপটপ দিচ্ছি। আমরা এ খাতে বৈপ্লবিক পরিবর্তন করতে চাই। অফারটি চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন www.systemeye.net/offer এই ঠিকানায়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..