না’গঞ্জে অপসৃত জনপ্রতিনিধিদের দায়িত্ব নিচ্ছেন যারা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
না’গঞ্জে অপসৃত জনপ্রতিনিধিদের দায়িত্ব নিচ্ছেন যারা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

না’গঞ্জে অপসৃত জনপ্রতিনিধিদের দায়িত্ব নিচ্ছেন যারা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
না’গঞ্জে অপসৃত জনপ্রতিনিধিদের দায়িত্ব নিচ্ছেন যারা

নারায়ণগঞ্জের ১১ জন জনপ্রতিনিধিদের অপসারণের আদেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। ১৮ ও ১৯ আগস্ট পৃথকভাবে প্রজ্ঞাপন জারি করে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানকে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র, পাঁচ উপজেলা পরিষদের চেয়ারম্যানকে ও ৪টি পৌরসভার মেয়রকে অপসারণের আদেশ দেওয়া হয়েছে।

একই সাথে আলাদাভাবে প্রজ্ঞাপন জারি করে স্ব স্ব পদে দায়িত্ব পালনের জন্য প্রশাসক ও কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পরিষদে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক মাহমুদুল হক। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামান। সদর উপজেলার চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ইউএনও দেদারুল ইসলাম, বন্দর উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ইউএনও এমএ মুহাইমিন আল জামান, সোনারগাঁ উপজেলা পরিষদের দায়িত্ব পালন করবেন ইউএনও মো. আবদুল্লাহ আল মাহফুজ, আড়াইহাজার উপজেলার ইউএনও ইশতিয়াক আহমেদ, রূপগঞ্জ উপজেলা পরিষদের দায়িত্ব পালন করবেন ইউএনও মো: আহসান মাহমুদ রাসেল।

তারাব পৌরসভার দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকারের উপ পরিচালক মৌরিন করিম, কাঞ্চন পৌরসভার দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শফিকুর আলম, আড়াইহাজার পৌরসভার দায়িত্ব পালন করবেন অতিরিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ নূর নবী, গোপালদী পৌরসভার দায়িত্ব পালন করবেন অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমান। এছাড়াও সোনারগাঁ পৌরসভার দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি।

প্রসঙ্গত, গত শুক্রবার (১৬ আগস্ট) ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’, ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ ও ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। পরে তা অধ্যাদেশ আকারে জারি করা হয়।

ওই সংশোধনীর কারণে বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোনো সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র ও কাউন্সিলরকে অপসারণ করতে পারবে। একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে। একই সঙ্গে এগুলোয় প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..