না'গঞ্জে তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
না'গঞ্জে তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

না’গঞ্জে তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
না'গঞ্জে তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা

নারায়ণগঞ্জসহ সারা দেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে। চলমান তীব্র গরমে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সাতদিন দেশের সব স্কুল-কলেজ-মাদরাসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈদের টানা ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান ২১ এপ্রিল খোলার কথা ছিল। শনিবার (২০ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তর পৃথকভাবে ২৭ তারিখ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা জানান।

শনিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (রুটিন দায়িত্বে) ও পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মো. শহিদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, সারাদেশের উপর দিয়ে প্রবাহমান তীব্র গরমের কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে ২৫ এপ্রিল পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরাধীন সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বর্ধিত করা হলো। ২৬ ও ২৭ এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকায় ২৮ এপ্রিল হতে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। তবে আবহাওয়ার উন্নতি বা অবনতি ঘটলে এ আদেশ পরিবর্তিত হতে পারে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্তের কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন। তিনি এক বিজ্ঞপ্তিতে জানান, চলমান তাপদাহে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়সমূহ ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে।

নারায়ণগঞ্জের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সোহাগ হোসেন বলেন, আগামী ২৭ এপ্রিল পর্যন্ত নারায়ণগঞ্জে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নেওয়া বন্ধ থাকছে। মহাপরিচালকের দেওয়া চিঠি আমরা পেলে আরও বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..