না’গঞ্জ আদালতে সাবেক মন্ত্রী গাজীর উপর ডিম নিক্ষেপ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
না’গঞ্জ আদালতে সাবেক মন্ত্রী গাজীর উপর ডিম নিক্ষেপ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

না’গঞ্জ আদালতে সাবেক মন্ত্রী গাজীর উপর ডিম নিক্ষেপ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
না’গঞ্জ আদালতে সাবেক মন্ত্রী গাজীর উপর ডিম নিক্ষেপ

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী ও নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীকে আদালতে তোলার সময় ডিম নিক্ষেপ করা হয়েছে। রবিবার (২৫ আগস্ট) বিকালে নারায়ণগঞ্জ আদালত চত্বরে তাকে হাজির করা হলে এই ঘটনা ঘটে।

এর আগে, শনিবার দিবাগত রাতে রাজধানীর শান্তিনগর এলাকা অবস্থিত তার এক নিকট আত্বীয়র বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গোলাম দস্তগীর গাজীকে নারায়ণগঞ্জ আদালতে আনা হবে জেনে দুপুর থেকে ভীড় জমাতে শুরু করে গণমাধ্যম কর্মী ও সাধারণ জনগন। অপেক্ষার পালা শেষ হয় বিকেল সারে ৫টায়। একটি কালো রং এর হায়েস গাড়িতে করে আদালতে আনা হয় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে। গাড়ি থেকে নামিয়ে এজলাস পর্যন্ত নেওয়ার সময়ে তাকে লক্ষ্য করে ডিম ছুড়তে শুরু করে উপস্থিত বিক্ষুব্ধ জনগন। এসময় ‘ভুয়া ভুয়া’, ‘খুনি খুনি’ সহ বিভিন্ন তিরস্কার করতে থাকে তারা।

পরে, বিকেল ৫টা ৫০মিনিটের দিকে তার শুনানী শেষ হলে তাকে আবারো নিয়ে যাওয়ার জন্য এজলাস থেকে বের করা হলে পুনরায় তাকে লক্ষ্য করে ডিম ছুড়তে থাকে এবং চর থাপ্পর মারে বিক্ষুব্ধরা। পরে তাকে গাড়িতে করে আদালত থেকে নিয়ে যাওয়া হয়। এসময় নিরাপত্তার দায়িত্বে উপস্থিত ছিলেন ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে, রূপগঞ্জের স্কুলছাত্র রোমান মিয়া হত্যা মামলায় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী মোহসীন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..