না’গঞ্জ পুলিশ লাইনস রক্ষার্থে ইসলামী আন্দোলনের ভূমিকা প্রশংসনীয়
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
না’গঞ্জ পুলিশ লাইনস রক্ষার্থে ইসলামী আন্দোলনের ভূমিকা প্রশংসনীয়
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

না’গঞ্জ পুলিশ লাইনস রক্ষার্থে ইসলামী আন্দোলনের ভূমিকা প্রশংসনীয়

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
না’গঞ্জ পুলিশ লাইনস রক্ষার্থে ইসলামী আন্দোলনের ভূমিকা প্রশংসনীয়

কয়েকদিন যাবত দেশের পুলিশ প্রশাসনের অনুপস্থিতিতে অরক্ষিত হয়ে থাকা নারায়ণগঞ্জ পুলিশ লাইনসকে রক্ষার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার কর্মীবাহিনী ধারাবাহিকভাবে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে আসছে। গত ৫ আগস্টের পর থেকে প্রতিদিন দৈনিক প্রায় ৭০-৮০ জন স্বেচ্ছাসেবক পালাক্রমে নারায়ণগঞ্জ পুলিশ লাইনস রক্ষার্থে সেখানে অবস্থান করছে।

রবিবার (১১ আগষ্ট) নারায়ণগঞ্জ পুলিশ লাইনস পরিদর্শন এবং সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। এ সময় তিনি নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স এবং আরো গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা রক্ষার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানার সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানার সাংগঠনিক সম্পাদক মো. ইমাম হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক কমান্ডার শেখ মোহাম্মদ আতিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এনায়েতনগর ইউনিয়নের সভাপতি হাজী মুহা. সাইদুল ইসলাম, মুহাম্মাদ আমিনুল ইসলাম, হায়াতুজ্জামান তুহিন, মুহা. রাসেল, ফতুল্লা ইউনিয়নের সভাপতি রুবেল হোসেন, আবুল হোসেন, হুমায়ুন আহম্মেদ সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..