নারায়ণগঞ্জে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নারায়ণগঞ্জে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

নারায়ণগঞ্জে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
নারায়ণগঞ্জে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে নারায়ণগঞ্জ শহরে মিছিল বের করেছে শিক্ষার্থীরা। রোববার সোয়া বারোটার দিকে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়৷ মিছিলটি শহরের বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে এসে শেষ হয়।

গত কয়েকদিন ধরে কোটা সংস্কারের দাবিতে রাজধানীতে সাধারণ শিক্ষার্থীরা টানা আন্দোলন করলেও রাজধানীর অদূরে নারায়ণগঞ্জ শহরে আজকের আগে শিক্ষার্থীরা সড়কে নামেনি।

মিছিল শেষে শহীদ মিনারে সমাবেশ করে সাধারণ শিক্ষার্থীরা।

মিছিলে নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষার্থী ফারহানা মানিক মুনা, সোনারগাঁ বিশ্ববিদ্যালয়ের নাসিমা সরদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ সায়েম, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রভাতি আক্তার, তানজিলা আক্তার, নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের মৌমিতা নূর, সৃজয় সাহা, সরকারি তোলারাম কলেজের সাইফুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস ও সৌরভ সেনসহ অর্ধশতাধিক শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..