নারায়ণগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে তিন আ’লীগ কর্মীসহ আটক ৭
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নারায়ণগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে তিন আ’লীগ কর্মীসহ আটক ৭
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ রাজশাহীতে গর্তে পড়া শিশু সাজিদ বেঁচে নেই নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার লাঠি হাতে হকার উচ্ছেদ করলেন টিপু ফতুল্লায় সৌদি প্রবাসীর রহস্যজনক মৃত্যু, স্ত্রী আটক ফতুল্লা দলিল লেখক সমিতিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে চাঁদাবাজ-অবৈধ অস্ত্রধারীদের কোনো অবস্থান নেই : এসপি যানজট, নিরাপত্তাহীনতা ও দূষণ সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ দাবি পেশাদার সাংবাদিকদের ঐক্য হলেই অপসাংবাদিকতা দূর হবে ফতুল্লায় পুলিশের অভিযানে অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার দুই বাংলার আলো ছড়ানো লেখক শাম্মী তুলতুল কথিত সাংবাদিক শামীমাসহ ৩ জন আটক, পুলিশ-সাংবাদিকদের হুমকি বিয়ে করলেন এনসিপি নেতা হান্নান মাসউদ, কনে ছাত্রশক্তির নেত্রী প্রেমের টানে আড়াইহাজারে চীনা তরুণ দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা অপরিসীম : স্বরাষ্ট্র উপদেষ্টা

নারায়ণগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে তিন আ’লীগ কর্মীসহ আটক ৭

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
নারায়ণগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে তিন আ’লীগ কর্মীসহ আটক ৭

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সোমবার সকালে আওয়ামী লীগের তিন কর্মীসহ সাতজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে আসামিদের আটক করা হয়েছে।

পুলিশের ধারণা, তারা হয়তো মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। আটকদের মধ্যে তিনজন আওয়ামী লীগের সক্রিয় কর্মী।

আটককৃতরা হলেন- আবুল, (ছাত্র হত্যায় অভিযুক্ত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেলের সহযোগী) মোল্লা জাফর, সোহাগ, উজ্জ্বলসহ সাতজন।

জানা যায়, সোমবার সকালে শিবু মার্কেট এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। গোপন সূত্রে এমন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে পুলিশ।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, সকালে শিবু মার্কেট থেকে সাতজনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে তিনজন আওয়ামী লীগের সক্রিয় কর্মী। তারা টেলিগ্রামসহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে একত্রিত হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। আটকদের বিষয়ে আইনগত প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..