নারায়ণগঞ্জে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নারায়ণগঞ্জে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

নারায়ণগঞ্জে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
নারায়ণগঞ্জে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে হত্যার ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৩১ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস. এম এরশাদুল আলম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, আড়াইহাজারের হাইজাদী এলাকার মোঃ বিল্লালের ছেলে মোঃ সৈকত (২৩), একই এলাকার আব্দুর রউফের ছেলে মোঃ কাউছার (২৩) ও রুস্তম আলীর ছেলে শামীম (২৮)। তাদের মধ্যে মোঃ কাউছার আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুজন পলাতক রয়েছে।

কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, ২০২০ সালে আড়াইহাজার থানার এক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল বলেন, ২০২০ সালের ১৭ মে আড়াহাজারের সেন্দী এলাকার আশকর আলীর ছেলে মাহবুব নামে এক মাদরাসা শিক্ষার্থীকে জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে আসামীরা ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ ধান ক্ষেতে ফেলে রাখে। এ ঘটনায় তার বড় ভাই আবু হানিফ আড়াইহাজার থানায় মামলা করেন। মামলায় ১৩ সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে বিচারক এ দেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..