নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষে লিফলেট বিতরণ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষে লিফলেট বিতরণ
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষে লিফলেট বিতরণ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষে লিফলেট বিতরণ

রমজানে অসাধু ব্যবসায়ী ও চাঁদাবাজি দমনে লিফলেট বিতরণ করেছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দরা। শুক্রবার (৭ মার্চ) নারায়ণগঞ্জ চেম্বারের সহ সভাপতি আবু জাফর ও পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে ফতুল্লা বাজারে এই লিফলেট বিতরণ করা হয়।

এসময় কোন অসঙ্গতি লক্ষ্য করলে চেম্বারের হটলাইন নাম্বারে অভিযোগ করতে ব্যাবসায়ীদের ও ভোক্তাদের আহ্বান জানানো হয়। এদিকে রমজানে নগরবাসীর সুবিধা, ব্যাবসায়ের পরিবেশ ও ব্যাবসায়ী স্বার্থ রক্ষার জন্য হটলাইন নাম্বার চালু করেছে চেম্বার।

বাজারে কোন ব্যাবসায়ী অতিরিক্ত মূল্য দাবী করলে, ব্যাবসায়ীরা সন্ত্রাসী ও চাঁদাবাজির শিকার হলে, ভেজাল পন্য বিক্রি ও কৃত্তিম সংকট তৈরির চেষ্টা করলে চেম্বারের হটলাইন নাম্বারে যোগাযোগের আহ্বান জানিয়েছেন চেম্বারের নেতৃবৃন্দরা। চেম্বারের হটলাইন নাম্বারটি হল : ০১৭৮৮-৮০২১২২।

এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, ফতুল্লা বাজারের ব্যবসায়ী সালেহ আহম্মেদ নিলু, আশক আলী ও ফতুল্লা বাজার সমিতির কোষাধ্যক্ষ রহমতুল্লাহসহ স্থানীয় ব্যবসায়ীরা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..