নারায়ণগঞ্জ ডিসি অফিসের সামনে শেখ মুজিবের ভাস্কর্য ভাংচুর
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নারায়ণগঞ্জ ডিসি অফিসের সামনে শেখ মুজিবের ভাস্কর্য ভাংচুর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

নারায়ণগঞ্জ ডিসি অফিসের সামনে শেখ মুজিবের ভাস্কর্য ভাংচুর

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
নারায়ণগঞ্জ ডিসি অফিসের সামনে শেখ মুজিবের ভাস্কর্য ভাংচুর

নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে দেয়া হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর নেতৃবৃন্দ।

একই সময় জেলা প্রশাসক প্রাঙ্গনে থাকা শেখ মুজিবর রহমানের প্রতিকৃতি কালো কালি দিয়ে ঢেকে দেয়া হয়। বিষয়টি স্বীকার করেছেন জাসাস এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক আনিসুল ইসলাম সানি।

এই বিষয়ে আনিসুল ইসলাম সানি বলেন, সারাদেশেই শেখ মুজিবর রহমানের ভাস্কর্য অপসারণ করা হয়েছে। নারায়ণগঞ্জে ছাত্র জনতা বিভিন্ন স্থানে ভাস্কর্য ভেঙ্গে দিয়েছে। কিন্তু জেলা প্রশাসক কার্যালয়ে শেখ মুজিবর রহমানের ভাস্কর্য ঢেকে রাখা হয়েছিলো। আমরা গত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে আমি এই ভাস্কর্য অপসারণ করার আল্টিমেটাম দিয়েছিলাম। তবুও তারা অপসারণ করে নাই। সেই কারনে আজকে আমাদের নেতাকর্মীরা ভাস্কর্য ভেঙ্গে দিয়েছে।

তিনি আরও বলেন, আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদের আশ্বস্ত করেছিলো পর্যায়ক্রমে দেখবে। কিন্তু প্রায় ১৫ দিন অতিবাহিত হলেও তারা সেটা করেনি। আজকে ভাস্কর্য ভাঙ্গার পাশাপশি শেখ মুজিবের প্রতিকৃতি কালো কালি দিয়ে ঢেকে দিয়েছি। শুধু জেলা প্রশাসক কার্যালয় না, আরও কয়েকটা জায়গায় এখনো মূর্তি আছে সেগুলোও আমরা ভেঙ্গে দিবো।

এই বিষয়ে জেলা প্রশাসক মাহমুদুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি তা রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..