নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের লুন্ঠিত অস্ত্র উদ্ধার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের লুন্ঠিত অস্ত্র উদ্ধার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের লুন্ঠিত অস্ত্র উদ্ধার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের লুন্ঠিত অস্ত্র উদ্ধার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের লুন্ঠিত চারটি অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ আগষ্ট) রাত সাড়ে নয়টার দিকে সদর থানা এলাকার হাজিগঞ্জ খেয়াঘাট সংলগ্ন গণশৌচাগারের সামনে পরিত্যক্ত অবস্থায় দুটি বস্তা দেখতে পায় স্থানীয় লোকজন।

পরে তারা বস্তার ভিতরে তিনটি বক্সের মধ্যে এ আগ্নেয়াস্ত্রগুলো দেখতে পেয়ে র‌্যাব কে জানায়। খবর পেয়ে র‌্যাব-১১ এর একটি টিম গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে নিয়ে যায়।

এদিকে অস্ত্র উদ্ধারের সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের কর্মকর্তা ইমরুল কায়েস। পরে তিনি শনাক্ত করেন এ অস্ত্রগুলো নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের অস্ত্র।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুষ্কৃতিকারীরা রাইফেল ক্লাব থেকে এই অস্ত্র লুট করেছিল। উদ্ধার হওয়া এ আগ্নেয়াস্ত্রগুলো রাইফেল ক্লাবের অস্ত্র।

কিন্ত উদ্ধারকৃত অস্ত্রগুলোর বিষয়ে সময় র‌্যাব-১১ এর এএসপি শাহাবুদ্দিন আহমেদ তাৎক্ষনিক কিছু বলেননি। তবে তিনি বলেন, বিভিন্ন জায়গা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র এখনো যাদের কাছে আছে তারা যেন দ্রুত প্রশাসনের কাছে জমা দেয়।

প্রয়োজনে তাদের নাম ঠিকানা গোপন রাখা হবে। কারণ এই ধরনের আগ্নেয়াস্ত্র কোন অপরাধীদের কাছে গেলে তারা এর অপব্যবহার করবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..