নাসিকে ডেঙ্গু সচেতনতামূলক সভা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নাসিকে ডেঙ্গু সচেতনতামূলক সভা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

নাসিকে ডেঙ্গু সচেতনতামূলক সভা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
নাসিকে ডেঙ্গু সচেতনতামূলক সভা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও সেভ দ্যা চিলড্রেন ইন বাংলাদেশের যৌথ উদ্যোগে নগরবাসীকে সচেতন করার লক্ষে জনসচেতনতামূলক কর্মসূচীর ফলাফল অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) ইমারজেন্সি রেসপন্স ফর ডেঙ্গু প্রকল্প আওতায় সিটি কর্পোরেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এসভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. শেখ মোস্তফা আলী।

এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরন বিশ্বাস, সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম ও সেভ দ্যা চিলড্রেন ইন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার ডা. উজ্জল কুমার রায়।

এসময় প্রোগ্রামের ফলাফল উপস্থাপন করেন জনস্বাস্থ্য ও রোগতত্ত্ব বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ নিজাম আলী।

তিনি বলেন, এই প্রোগ্রামের মাধ্যমে নগরবাসীর মধ্যে ডেঙ্গু রোগ সম্পর্কে জ্ঞান, সচতনতা ও আগ্রহ বৃদ্ধি পেয়েছে। ডেঙ্গু একটি ভয়াবহ রোগ হিসাবে অবির্ভূত হয়েছে। সামনে দিনগুলোতে এর ভয়াবহতা আরো বৃদ্ধির আশংকা রয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রনে সকল নগরবাসীকে সচতন হয়ে নিজ নিজ আঙ্গিনা পরিস্কার পরিছন্ন রাখার আহবান করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..