নিজেকে ‘লক্ষ্মীপেঁচা’ বলে উপস্থাপন করলেন পরীমনি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নিজেকে ‘লক্ষ্মীপেঁচা’ বলে উপস্থাপন করলেন পরীমনি
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিসির কাছে টাকা দাবি, প্রতারক শামীম ওসমান গ্রেপ্তার ট্যাক্সি মালিকদের পাশে এড. টিপু : প্রতিবাদ সভায় মনির ফতুল্লায় ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার র‌্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ডাকাতি, মূলহোতা গ্রেপ্তার আল আমিন আপনাদের সন্তান, দায়িত্বও আপনারদের : ফতুল্লাবাসীকে হাসনাত সড়ক বন্ধ করে মনির কাসেমীর সভা, জনগণের ভোগান্তি ফতুল্লায় চোরাই মোটরসাইকেল চক্রের মূল হোতাসহ চারজন গ্রেফতার এনসিপির প্রার্থীর ওপর হামলার চেষ্টার অভিযোগে মামলা, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে পথসভায় আসছেন তারেক রহমান এমপি প্রার্থী ইসমাইল সিরাজীর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় বিপুল অস্ত্র ও মাদকসহ চিহ্নিত সন্ত্রাসী ‘ফাইটার মনির’ গ্রেফতার ধানের শীষ বনাম ‘বিদ্রোহী’ আতঙ্ক : চাপের মুখে জোট প্রার্থী ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি

নিজেকে ‘লক্ষ্মীপেঁচা’ বলে উপস্থাপন করলেন পরীমনি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
নিজেকে ‘লক্ষ্মীপেঁচা’ বলে উপস্থাপন করলেন পরীমনি

ঢালিউড অভিনেত্রী পরীমনি অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সবসময় সরব থাকেন। আবার মাঝে মধ্যেই দেখা যায়, অভিনেত্রীকে নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। আবার থেমেও যায়। তাই এ মুহূর্তে কোনো ঝড় না থাকলেও নিজের ভালো লাগার বিষয়গুলো পরীমনি ভক্ত-অনুরাগীদের মাঝে তুলে ধরেন।

সম্প্রতি পরীমনি মধ্যরাতে আলো আঁধারের তোলা কিছু ছবি সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে নিজেকে ‘লক্ষ্মীপেঁচা’ বলে উল্লেখ করেছেন অভিনেত্রী।

শেয়ার করা ছবিতে দেখা যায়, মধ্যরাতে দোলনায় খোশমেজাজে বসে আছে পরীমনি। এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা অভিনেত্রীর প্রশংসা করলেও অনেকে কটাক্ষ করেছেন। এক নেটিজেন লিখেছেন- ‘পেঁচা তো পেঁচাই, পেঁচা আবার লক্ষ্মী হয় কীভাবে?’ আরেক নেটিজেন লিখেছেন—‘অসাধারণ সুন্দর হয়েছে ছবিটি। নামের সাথে তার অনেক মিল সত্যি সে পরীর মতো সুন্দর যথার্থ তার নাম।’

উল্লেখ্য, চিত্রনায়িকা পরীমনির ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে অভিষেক হয়। এরপরই অভিনেত্রী নিজের অভিনয় দক্ষতা দিয়ে কর্মজীবনে নিজেকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছেছেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..