নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাস খাদে, শিশু-নারীসহ অর্ধশত আহত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাস খাদে, শিশু-নারীসহ অর্ধশত আহত
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাস খাদে, শিশু-নারীসহ অর্ধশত আহত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাস খাদে, শিশু-নারীসহ অর্ধশত আহত

সোনারগাঁয়ে একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশু ও নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় প্রায় ৬০ জন যাত্রী নিয়ে তিশা এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো-ব-১৪৫১৬৭) নামের একটি বাস কুমিল্লা থেকে ঢাকার দিকে আসছিল। বাসটি সোনারগাঁয়ের পিরোজপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ৫০ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মদনপুর আল-বারাকা হাসপাতালে পাঠানো হয়েছে।

সোনারগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার সুজন কুমার হালদার বলেন, খবর পেয়ে আমরা এবং স্থানীয়দের সহযোগিতায় যাত্রীদের উদ্ধার করি। বাসে থাকা কয়েকজন যাত্রী মারাত্মক আহত হয়েছেন।

সোনারগাঁ হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (এসআই) সৌরভ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এ ঘটনায় এখনো কেউ মারা যাননি। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) রেজাউল হক বলেন, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..