নির্বাচনে হেরে গেলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যেত : চন্দন শীল
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নির্বাচনে হেরে গেলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যেত : চন্দন শীল
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

নির্বাচনে হেরে গেলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যেত : চন্দন শীল

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
নির্বাচনে হেরে গেলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যেত : চন্দন শীল

নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল বলেছেন, গত ৭ জানুয়ারির নির্বাচন আমাদের জন্য কঠিন যুদ্ধ ছিল। এ যুদ্ধে হেরে গেলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যেত। আপনাদের পরিশ্রমের কারণে আমরা বিজয় লাভ করেছি। শনিবার (২০ জানুয়ারি) বিকেলে হাজীগঞ্জ নাগিনা জোহা সড়কে এমপি শামীম ওসমানের নিদের্শক্রমে মহানগর স্বেচ্ছাসেবক লীগের ১০ ও ১১ নং ওয়ার্ডে মহানগর স্বেচ্ছাসেবক লীগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. জাবেদ হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মো. জুয়েল হোসেন, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এডভোকেট নূরুল হুদা, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিমউদ্দিন, মাহাল উদ্দিন মালু, এছহাক মিয়া, আলাউদ্দিন, সেলিম আহম্মেদ হেনা, কামাল হোসেন, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

চন্দন শীল আরও বলেন, আওয়ামী লীগের লেবাসধারী যারা আছে অনেকে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে। এই যুদ্ধে তাদের আমরা পাইনি। ওদের চক্রান্ত চলতেই থাকবে। ওদের কারণে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে। এখানে অনেক স্মৃতি আছে। এই হাজীগঞ্জ আওয়ামী লীগের দূর্গ, মুক্তিযোদ্ধাদের দূর্গ। আমি তাদের সকলকে স্মরণ করছি। আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারণে দানবীর খ্যাত সেলিম ওসমান এখানে পুনরায় নির্বাচিত হয়েছে। আপনাদের পরিশ্রম এটা। তাই আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই।

মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন বলেছেন, একটু আগে বিএনপির এক নেতা ফোন দিয়ে বলে- ভাই ভেবেছিলাম ক্ষমতায় আসবো। এজন্য আন্দোলন সংগ্রাম করেছি। শামীম ওসমানের কাছে ক্ষমা চাইয়ে দিন। আর কোনদিন রাজনীতি করবো না। উন্নয়নের পক্ষে থাকবো, আমাদের অর্থ নেই। কিন্তু যেখানেই যাই মানুষের ভালবাসা পাই। আজকে আমরা দলের জন্য কাজ করছি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি।

এসময় আরও উপস্থিত ছিলেন ১১নং ওয়ার্ড যুবলীগ নেতা আরমান হোসেন, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন জিতু, স্বেচ্ছাসেবকলীগ নেতা জুম্মান, খলিশ, রাজিব, আসলাম, আনাস, ইমরান, অপু, নুরুজ্জামান, নয়ন, সোহেল, রহমান ও বিকাশ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..